ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ১৮৩৬২ যাত্রী

ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ১৮৩৬২ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় গত সাত দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা ছিল ১৮ হাজার ৩৬২ জন।রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৫২টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৬টি।বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি।অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২৩টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি।

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

রাজধানীর শেরে বাংলা নগরে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ে অফিস করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ। সংশ্লিষ্টরা জানান, সচিবালয় স্থানান্তর প্রকল্পের প্রস্তাবিত ব্যয় চিন্তা করা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।প্রস্তাবে যা বলা হয়-বাংলাদেশ সচিবালয়ের বর্তমান অবস্থানে ১৭.৫৭ একর জায়গায় মোট ১৩টি ভবন আছে, তারমধ্যে ৮টি ভবন স্বাধীনতা-পূর্বকালে নির্মিত। সচিবালয়ের পুরোনো ১ ও ২, ৩ ও ৮ নম্বর ভবনগুলো ১৯৩৭ থেকে ১৯৩৯ সালে এবং ৫ নম্বর ভবনটি ১৯৪৭ সালে নির্মিত হওয়ায় ভূমিকম্প সহনীয় হিসেবে নির্মিত হয়নি। ঢাকা শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ওই স্থাপনাগুলোতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়/বিভাগের কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। এছাড়া ভবনগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারযোগ্য পর্যাপ্ত স্পেস না থাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ব্যহত হচ্ছে। ভবনগুলোতে পর্যাপ্ত সংখ্যক ওয়াশ-ব্লক নেই, ধারণক্ষমতার অধিকসংখ্যক কর্মকর্তা-কর্মচারী কর্তৃক ব্যবহৃত হওয়ায় স্বাস্থ্যকর কর্মপরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিদ্যমান বাংলাদেশ সচিবালয়ে মোট অফিস স্পেস প্রায় ১৮.৭৬ লাখ বর্গফুট। বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত অফিস স্পেসের চাহিদা এবং সচিবালয়ের কমপাউন্ডের বাইরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের স্থান সংকুলানের জন্য আরও প্রায় ১০ লাখ বর্গফুটের বেশি অফিস স্পেস প্রয়োজন।কেমন হবে নতুন সচিবালয়? প্রস্তাবে যা আছে-এ বিষয়ে একনেক সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, লুই আই কান-এর মাস্টার প্ল্যান অনুযায়ী ঢাকার শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ সচিবালয় স্থাপনের লক্ষ্যে স্থাপত্য অধিদপ্তর কর্তৃক ধারণাগত স্থাপত্য নকশা প্রণয়ন করা হয়। প্রণীত নকশা অনুযায়ী- শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠের প্রায় ৩১.৫৮ একর জায়গায় মোট প্রায় ৩৩.১৬ লাখ বর্গফুট স্পেস সংবলিত ৩টি বেজমেন্টসহ (২০০টি ভূ-উপরিস্থ পার্কিংসহ ৩,৮০০টি গাড়ি পার্কিং) ১৪টি ১২ তলা ভবন (মসজিদ, ৩৫০ জন ধারণক্ষমতা সম্পন্ন ২টি মাল্টিপারপাস হল, ১টি ক্যাফেটেরিয়া, ১টি ডাকঘর ইত্যাদি) নির্মাণ করা হবে। প্রকল্প এলাকায় প্রায় ৩০% জায়গায় সবুজায়ন ও জলাধারের সংস্থান রাখা হয়েছে।

‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’

‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’

জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।রাশেদ খাঁন লেখেন, হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা হাসিনার আব্দুল্লাহ ডাকার সূত্রপাত হয়, ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আবু সাইদ,ওয়াসিম আকরামসহ ৬ জন শহীদের জন্য আয়োজিত গায়েবানা জানাজা ও কর্মসূচিতে নারী শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বর হামলার প্রতিবাদে রিফাত রশিদ একটা প্রতিবাদলিপি লিখে হাসনাত আব্দুল্লাহকে চেক করার জন্য দায়িত্ব দেওয়ার পর থেকে।তিনি লেখেন, ডিজিএফআইয়ের পরামর্শে হাসনাত আব্দুল্লাহ সেই প্রতিবাদলিপির শেষের দিকে যুক্ত করে দেয় যে, 'আলোচনার দরজা খোলা আছে'। এমনকি সমন্বয়কদের কারও সাথে আলোচনা না করেই সেটি আবার ফেসবুকে পোস্টও করে দেয়। এনিয়ে সমন্বয়কদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ স্বীকার করে যে, ডিজিএফআইয়ের পরামর্শে তিনি এই লাইন যুক্ত করেছেন।তিনি আরও লেখেন, এছাড়া ১০ জুলাই কোটা নিয়ে হাইকোর্টের রায়ের পর ৩ দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করার জন্য ঢাবির তৎকালীন সহকারী প্রক্টর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম স্যারের সাথে বসে ডিজিএফআইয়ের নির্দেশনা অনুযায়ী প্রেস নোটও হাসনাত-সারজিস লিখে ফেলেছিলো। কিন্তু শাহবাগে হাসনাত-সারজিস উপস্থিত হওয়ার পর অন্যান্য সমন্বয়করা রাজি না হওয়ায় আন্দোলন স্থগিত ঘোষণার মতো সাহস দেখাতে পারেনি এই দুই জুলাই গাদ্দার।শেষে তিনি লেখেন, জুলাই গণঅভ্যুত্থানের পরতে পরতে এভাবে হাসনাত- সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে.... ১৯ জুলাই শহীদের রক্ত মারিয়ে আ.লীগের মন্ত্রীদের সাথে বৈঠক কিংবা নাহিদ-আসিফ গুম হওয়ার পরে ডিজিএফআইয়ের গাড়িতে ঘুরে বেড়ানো ও ডিবি হেফাজতে পুকুরপাড়ে বসে জুস খাওয়া সেই হাসিনার আব্দুল্লাহ যখন ৬১ দিন গুম ও দীর্ঘদিন নির্বাসিত থাকা জনাব সালাউদ্দিন আহমেদকে শুধুমাত্র 'সালাউদ্দিন সম্বোধন করে , ' বিএনপিই কিছুদিন পর সালাউদ্দিনের বিচার করবে ' বলে গালমন্দ করে, তখন বলতেই হয় জুলাই গণঅভ্যুত্থানের প্রতি ও শেখ হাসিনার পতনের ক্ষোভ থেকেই শেখ হাসিনার দ্বারা গুম হওয়া একজন নেতা সম্পর্কে ওরা এই আক্রোশ লালন করতেই পারে।

  • অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

    অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

  • ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

    ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

  • মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

    মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ জন

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ জন

  • তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

    তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

  • ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

  • হাড়কে সুস্থ রাখবে যেসব খাবার

    হাড়কে সুস্থ রাখবে যেসব খাবার

  • পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

    সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে

  • চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

    চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

  • অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

    অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

  • দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

    দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

  • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ

    অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ

  • নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

    নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫

  • সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

    সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

  • অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

    অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

সব খবর

  • ‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’

    ‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’

  • ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ১৮৩৬২ যাত্রী

    ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ১৮৩৬২ যাত্রী

  • ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

    ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

  • অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

    অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

  • ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

    ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

  • সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

    সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

  • মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

    মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

  • মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

    মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

  • জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস, জিতল মায়ামি

    জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস, জিতল মায়ামি

  • তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

    তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

  • ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ জন

    ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ জন

  • মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার

    মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার

  • ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

    ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

  • মাদকবিরোধী অভিযানে ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহার তদন্তের নির্দেশ

    মাদকবিরোধী অভিযানে ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহার তদন্তের নির্দেশ

  • বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

  • সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

    সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

  • বার্সেলোনায় ‘পানসী’ রেস্তোরাঁ উদ্বোধন

    বার্সেলোনায় ‘পানসী’ রেস্তোরাঁ উদ্বোধন

  • রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান

    রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান

  • ৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা

    ৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা

  • অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

    অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

সব খবর

ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ১৮৩৬২ যাত্রী

ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ১৮৩৬২ যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় গত সাত দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোতে যাত্রীর সংখ্যা ছিল ১৮ হাজার ৩৬২ জন।রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট ৫২টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৬টি।বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি।অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ২৩টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি।

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু

তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০, একই পরিবারের ৬ জন

ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০, একই পরিবারের ৬ জন

📅 ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’

‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’

৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি

‘গুরুতর’ অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

‘গুরুতর’ অভিযোগ তুলে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন

সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক

সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের

ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের

বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে চাইবে: হাসনাত আবদুল্লাহ

জি এম কাদেরের বাসায় হামলা

জি এম কাদেরের বাসায় হামলা

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত

কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণ গেল ১৯ জনের

কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণ গেল ১৯ জনের

মুক্তি পেলেন নেহা বোরা, এখনো পুলিশ হেফাজতে অভিজি

মুক্তি পেলেন নেহা বোরা, এখনো পুলিশ হেফাজতে অভিজি

যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প

যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত শিশুসহ ৬ আরোহী

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত শিশুসহ ৬ আরোহী

ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।মূলত, ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নিয়েছেন তিনি। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়া ইনফান্তিনোর সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেয়া হয়েছে। বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তার ঢাকায় স্বল্প সময় অবস্থান করলেও প্রয়োজনীয় প্রস্তুতি আগেই সেরে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাঁকেও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।

জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস, জিতল মায়ামি

জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস, জিতল মায়ামি

৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা

৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড দেখল অস্ট্রেলিয়া ক্রিকেট

নিষিদ্ধ হামজা চৌধুরী

নিষিদ্ধ হামজা চৌধুরী

বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন

বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন

সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!

সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!

‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান

‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান

রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান

রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতের টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় শোকাহত দেশের মানুষ। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ।এ ঘটনায় গভীর কষ্ট প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তৌসিফ মাহবুব। তিনি লিখেছেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।’অন্যদিকে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। বিশেষ করে, সন্তানকে খুঁজে বেড়ানো এক মায়ের আর্তনাদ তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন তিনি।ইরফানের মতে, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে গ্রাহকদের জীবনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। অথচ প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তাব্যবস্থা ছাড়া কীভাবে এ ধরনের রিসোর্ট ব্যবসা পরিচালনা করে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে এই অভিনেতা লিখেছেন, ‘মন চাইল বানিয়ে ফেললাম একটা রিসোর্ট! শুরু করলাম ব্যবসা! আর যাদের জন্যই ব্যবসা তাদের জীবনের নিরাপত্তার কথা ভাবার দরকারই বা কি!! টাকা তো আসতেছেই! শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি! ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা এসব নামসর্বস্ব রিসোর্টগুলো কীভাবে ব্যবসা করে যায়! বাচ্চাকে খুঁজে বেড়ানো ওই মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না।’এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ জানিয়েছেন, রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না।

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন

সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন

শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান

শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান

তিন নাটকে নীহা

তিন নাটকে নীহা

একই দিনে জন্মদিন অমিতাভ বচ্চন ও অপু বিশ্বাসের

একই দিনে জন্মদিন অমিতাভ বচ্চন ও অপু বিশ্বাসের

এবার বড় পর্দায় নিশো-মেহজাবীন

এবার বড় পর্দায় নিশো-মেহজাবীন

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি | ICC | BCB | BCCI | t20 world cup 2026

৭ মাস আগে

অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক | Urmila Srabonti Kar | Entertainment | Dudok

৭ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ | Voter List | bd Election 2026
ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি  | তারেক রহমান | BNP | Tareque Rahman |
নির্বাচনের আগেই একটি দল মানুষ ঠকাচ্ছে এবং শিরক করাচ্ছে : তারেক রহমান সিলেট সমাবেশে |Tarique Rahman
যে মামলায় মৃত্যুদণ্ডের আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামাল এবং মামুনকে ৫ বছরের কারাদণ্ড
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবি | এনায়েতুল্লাহ আব্বাসীর | Abbasi
রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায় করতে চেয়েছিল প্রেমিকা | RAB
কোনো শর্টস পাওয়া যায়নি।
মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

উৎসবমুখর পরিবেশে পাবনা জেলা তাঁতী দলের সম্মেলন অনুষ্ঠিত

সাগর সভাপতি, বাহারুল সাধারণ সম্পাদক উৎসবমুখর পরিবেশে পাবনা জেলা তাঁতী দলের সম্মেলন অনুষ্ঠিত

চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

চাটমোহরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের

নিজ অর্থায়নে ১০ শয্যা দেওয়ার ঘোষণা এমপি জয়নুল আবদিন ফারুকের

সেনবাগে ডেঙ্গু রোগীদের জন্য নিজ অর্থায়নে ১০ শয্যা দেওয়ার ঘোষণা এমপি জয়নুল আবদিন ফারুকের

পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তিতে কেক কাটা, মিষ্টি মুখ

পাবনা জেলা স্বীকৃতি লাভের ১৯৮ বছর পূর্তিতে কেক কাটা, মিষ্টি মুখ

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোর ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোর ৫ যাত্রী নিহত

জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০

মাদকবিরোধী অভিযানে ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহার তদন্তের নির্দেশ

মাদকবিরোধী অভিযানে ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহার তদন্তের নির্দেশ

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে

চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে

মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার

মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছে দেশের সাধারণ মানুষ। আয় ও ব্যয়ের হিসাব মেলাতে না পেরে প্রতি মাসেই ঘাটতি বাজেটে চলতে বাধ্য হচ্ছে পরিবারগুলো। পরিস্থিতির চাপে পড়ে জাতীয় পর্যায়ে বর্তমানে প্রায় ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শহরের তুলনায় গ্রামীণ জনপদের মানুষ এই ঋণের বোঝায় সবচেয়ে বেশি পিষ্ট হচ্ছেন।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘দারিদ্র্য ও জীবিকা পরিসংখ্যান সেল’ পরিচালিত ‘লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে ২০২৫’ শীর্ষক এক বিশেষ জরিপে অর্থনৈতিক টানাপোড়েনের এই সংকটজনক চিত্র উঠে এসেছে। নবম জাতীয় বেতন কমিশনের অনুরোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ প্রণয়নে সহায়তার লক্ষ্যে এই জরিপটি পরিচালিত হয়।সাজেক থেকে ফেরার পথে জিপ উল্টে শিশুসহ আহত ৭ পর্যটকজরিপের পরিসংখ্যান অনুযায়ী, জাতীয় পর্যায়ে বর্তমানে পরিবারপ্রতি মাসিক গড় আয় ৩৩ হাজার ৫১৩ টাকা, যার বিপরীতে গড় মাসিক ব্যয় দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩১১ টাকায়। অর্থাৎ প্রতিটি পরিবারকেই এখন ঘাটতি বাজেটে চলতে হচ্ছে। অথচ ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে জাতীয় পর্যায়ে গড় পারিবারিক মাসিক আয় ছিল ৩২ হাজার ৪২২ টাকা এবং গড় ব্যয় ছিল ৩১ হাজার ৫০০ টাকা। মাত্র কয়েক বছরের ব্যবধানে পরিবারগুলোর সেই সামান্য উদ্বৃত্ত সঞ্চয় এখন বড় অঙ্কের ঘাটতিতে রূপ নিয়েছে।প্রতিবেদনে দেখা যায়, গত এক বছরে দৈনন্দিন ব্যয় মেটাতে গিয়ে গ্রামের ৫১ দশমিক ৯১ শতাংশ পরিবার ঋণ করতে বাধ্য হয়েছে। একই সময়ে শহরাঞ্চলের ৪০ দশমিক ১৯ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকার ৩২ দশমিক ১১ শতাংশ পরিবার ধারদেনার দ্বারস্থ হয়েছে। আয়ের তুলনায় ব্যয়ের এই চাপ সবচেয়ে বেশি সিটি করপোরেশন এলাকাগুলোতে, যেখানে পরিবারপ্রতি মাসিক গড় খরচ ৪৬ হাজার ৭৭৮ টাকা। যার প্রায় ৫৬ দশমিক ৭ শতাংশই চলে যায় খাদ্যবহির্ভূত নাগরিক নানা প্রয়োজনে।এই জরিপের ফলাফল দেশের দুর্বল সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতার স্পষ্ট প্রতিচ্ছবি বলে মনে করেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তিনি উল্লেখ করেন, জীবনযাত্রার মান উন্নত হওয়ার কারণে মানুষের খরচ বাড়েনি; বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যই সাধারণ মানুষকে ঋণের ফাঁদে ঠেলে দিচ্ছে। টানা ৫৬ মাস ধরে মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতির হার বেশি থাকায় মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। গ্রামীণ অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা মাত্র ৭ থেকে ৮ শতাংশ মানুষের কাছে পৌঁছানোয় এবং কাজের সুযোগ সীমিত থাকায় সেখানে ঋণের হার সবচেয়ে বেশি।বিবিএসের এই তথ্যের সঙ্গে বিশ্বব্যাংকের সাম্প্রতিক দারিদ্র্য পূর্বাভাসেরও মিল পাওয়া গেছে। গত ৬ অক্টোবর প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’-এ সতর্ক করে বলা হয়েছে যে, দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতির চাপ, তীব্র অর্থনৈতিক মন্দা এবং শিল্প খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ার কারণে দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে প্রায় ২২ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে। সূত্র: ডেইলি স্টার

১০ ঘন্টা আগে

আজ খোলা থাকবে সব ব্যাংক

আজ খোলা থাকবে সব ব্যাংক

উত্তরায় পাঁচ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

উত্তরায় পাঁচ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ

স্মার্টফোনেই দেওয়া যাবে রিকশা ভাড়া, ডিজিটাল ভিক্ষারও সুযোগ

বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা

বাড়ল তেল ও চালের দাম, দিশেহারা ক্রেতারা

বাড়তি দামেও মিলছে না গ্যাস, খালি হাতে ফিরছেন ক্রেতা

বাড়তি দামেও মিলছে না গ্যাস, খালি হাতে ফিরছেন ক্রেতা

১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দর পেলো দুবাই

১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দর পেলো দুবাই

রেমিট্যান্সের পালে হাওয়া, ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার

রেমিট্যান্সের পালে হাওয়া, ৬ দিনে এলো ৬৩ কোটি ডলার

জমাদিউল আউয়াল শুরু মঙ্গলবার

জমাদিউল আউয়াল শুরু মঙ্গলবার

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে এ মাস গণনা শুরু হবে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভীসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

তাওবার ৪ শর্ত

তাওবার ৪ শর্ত

দোয়া কবুল না হলেও যে সওয়াব থেকে যায়

দোয়া কবুল না হলেও যে সওয়াব থেকে যায়

পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব

পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব

ভাজাপোড়া খাবার অনেকেরই প্রিয়। কিন্তু নিয়মিত এসব খাবার খাওয়ার অভ্যাস ওজন বাড়াতে পারে, শরীরেও ফেলতে পারে বিরূপ প্রভাব। বাড়তি ওজন কমাতে তাই শুধু খাবারের পরিমাণ নয়, বদলাতে হবে খাদ্যাভ্যাসও। পুষ্টিবিদদের মতে, পছন্দের সব খাবার একেবারে বাদ না দিয়েও পরিমিত খাওয়া, পুষ্টিকর খাবার বেছে নেওয়া এবং কিছু অভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করা যায়।পছন্দের খাবার পুরোপুরি বাদ না দিয়েও কয়েকটি কৌশল অবলম্বন করে ওজন কমানো সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক নিবন্ধিত ডায়েটিশিয়ান ও ব্যক্তিগত প্রশিক্ষক আলিসা প্যালাডিনো। কৌশলগুলো হলো-১. পুষ্টিকর খাবার বেছে নিনপ্রোটিন, আঁশ ও স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। এ জন্য বাদাম, ভাজা ছোলা, পনির, ডাল দিয়ে তৈরি চিপস এবং গ্রিক দই খেতে পারেন। পাশাপাশি গাজর, শসা, ক্যাপসিকাম, আঙুর ও স্ট্রবেরির মতো ফলমূল ও সবজি রাখুন খাবারের তালিকায়।সবজি বা চিপসের সঙ্গে অ্যাভোকাডো দিয়ে তৈরি গুয়াকামোলে কিংবা ছোলা দিয়ে তৈরি হুমাস খাওয়া যেতে পারে। এসব খাবার থেকে বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যায়।২. কম ক্যালরিতে বেশি পরিমাণে খেতে পারেনদীর্ঘ সময় ধরে খেলা দেখা কিংবা আড্ডার সময় বারবার খেতে ইচ্ছা করলে কাটা ফল, কাঁচা সবজি ও পপকর্ন বেছে নিতে পারেন। তিন কাপ তেল ছাড়া গরম বাতাসে তৈরি পপকর্নে অল্প একমুঠো চিপসের সমপরিমাণ ক্যালরি থাকতে পারে। ভুট্টার আঁশও দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। তবে প্যাকেটজাত পপকর্ন কেনার সময় অতিরিক্ত চিনি ও স্যাচুরেটেড ফ্যাট রয়েছে কি না, তা দেখে নেওয়া ভালো।৩. পছন্দের খাবার খান পরিমিত পরিমাণেওজন কমাতে পিৎজা, চিপস কিংবা চিকেন উইংস পুরোপুরি বাদ দিতে হবে না। বরং পছন্দের এক বা দুটি খাবার বেছে নিয়ে পরিমিত পরিমাণে খান। আপনার যদি পিৎজা পছন্দ হয় তাহলে এক বা দুই টুকরা খেতে পারেন। সঙ্গে ফলমূল বা সবজি রাখুন। চিপস খাওয়ার সময় প্যাকেট থেকে সরাসরি না খেয়ে নির্দিষ্ট পরিমাণ একটি প্লেটে তুলে নিন।প্যালাডিনোর মতে, পছন্দের খাবার পুরোপুরি বাদ দেওয়ার চেয়ে পরিমিত খাওয়া ও খাবারে ভারসাম্য বজায় রাখা ভালো। কোনো খাবার একেবারে নিষিদ্ধ করলে সেটি খাওয়ার আকাঙ্ক্ষা আরও বেড়ে যেতে পারে।৪. খাওয়ার আগে পরিকল্পনা করুনখাবার সামনে থাকলে অনেক সময় ক্ষুধা না লাগলেও খাওয়া হয়ে যায়। এ অভ্যাস এড়াতে খেলা দেখা বা আড্ডায় যোগ দেওয়ার আগে সুষম খাবার খেয়ে নিতে পারেন। পাশাপাশি ফলমূল বা সবজি দিয়ে তৈরি খাবার সঙ্গে নেওয়া এবং আগে থেকেই ঠিক করে রাখা যায়, কোন খাবার কতটুকু খাবেন।খাওয়ার সময় নিজের ক্ষুধার দিকেও খেয়াল রাখুন। কিছুক্ষণ আগে খাওয়ার পরও শুধু মুখরোচক খাবার খেতে ইচ্ছা করলে সেটি প্রকৃত ক্ষুধার বদলে পরিবেশ বা পরিস্থিতির কারণে তৈরি হতে পারে। এমন ইচ্ছা স্বাভাবিক হলেও সচেতনভাবে খাবার বেছে নেওয়া জরুরি।৫. সহজ পাঁচটি স্ন্যাকসতিনি ওজন কমাতে পছন্দের পাঁচটি স্ন্যাকসের কথাও বলেছেন।আপেল ও দইয়ের মিশ্রণ: টক বা মিষ্টি দইয়ের সঙ্গে সামান্য পিনাট বাটার (চিনাবাদামের মাখন) মিশিয়ে আপেলের টুকরার সঙ্গে খেতে পারেন। এতে আপেল থেকে আঁশ এবং দই ও পিনাট বাটার থেকে প্রোটিন ও চর্বি পাওয়া যায়।টমেটো ও পনিরের নাশতা: টমেটোর টুকরার সঙ্গে মোজারেলা পনির ছোট কাঠিতে গেঁথে পরিবেশন করা যায়। টমেটোর সঙ্গে পনিরের এই মিশ্রণ সহজেই তৈরি করা সম্ভব।শসা বা গাজরের সঙ্গে অ্যাভোকাডার ভর্তা: অ্যাভোকাডা চটকে সামান্য মসলা দিয়ে ভর্তা তৈরি করুন। এরপর শসা, গাজর কিংবা ক্যাপসিকামের টুকরার সঙ্গে খেতে পারেন।শসার সঙ্গে পালংশাকের মিশ্রণ: পালংশাক ও আর্টিচোক দিয়ে তৈরি ডিপের সঙ্গে শসার টুকরা খাওয়া যায়। এটি মূলত সবজি দিয়ে তৈরি এক ধরনের ঘন মিশ্রণ, যাতে শসা ডুবিয়ে খাওয়া হয়।রসুন ও পনির মেশানো পপকর্ন: ঘরে তৈরি পপকর্নের সঙ্গে সামান্য রসুনের গুঁড়া ও পারমেজান পনির মিশিয়ে নিতে পারেন। অতিরিক্ত মাখন ও লবণ ব্যবহার না করাই ভালো।ওজন কমাতে চাইলেপছন্দের খাবার বাদ দেওয়ার পরিবর্তে পরিমাণ নিয়ন্ত্রণ, পুষ্টিকর খাবার বেছে নেওয়া এবং ক্ষুধা বুঝে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ছোট ছোট পরিবর্তনই খাবারের প্রতি অতিরিক্ত বিধিনিষেধ ছাড়াই ওজন কমানোর লক্ষ্য ধরে রাখতে সাহায্য করতে পারে। (সূত্র: হেলথলাইন)

জেনে নিন সকালে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা

জেনে নিন সকালে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা

শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষার গুরুত্ব তুলে ধরার দিন

বিশ্ব ছাত্র দিবস আজ শিক্ষার্থীদের অধিকার ও শিক্ষার গুরুত্ব তুলে ধরার দিন

চিনির বদলে কি গুড় খাওয়া ভালো

চিনির বদলে কি গুড় খাওয়া ভালো

বার্সেলোনায় ‘পানসী’ রেস্তোরাঁ উদ্বোধন

বার্সেলোনায় ‘পানসী’ রেস্তোরাঁ উদ্বোধন

১৭ ঘন্টা আগে
বার্সেলোনায় বৃহত্তর কুমিল্লা কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠনে সভা অনুষ্ঠিত

বার্সেলোনায় বৃহত্তর কুমিল্লা কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠনে সভা অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

৩ দিন আগে
নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

৫ দিন আগে
রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী

৬ দিন আগে
সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

১ সপ্তাহ আগে
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর

১ সপ্তাহ আগে
কম্বোডিয়ায় প্রাণ হারানো ৪ প্রবাসীর মরদেহে আসছে বৃহস্পতিবার

কম্বোডিয়ায় প্রাণ হারানো ৪ প্রবাসীর মরদেহে আসছে বৃহস্পতিবার

১ সপ্তাহ আগে
তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

২০৫০ সালের মধ্যে চরম তাপমাত্রার ঝুঁকিতে থাকা বিশ্বের শীর্ষ ৬টি দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।সোমবার ২৬ জানুয়ারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বরাতে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার সাসটেইনেবিলিটি’-তে এই গবেষণাটি প্রকাশ হয়।ওই গবেষণায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার অব্যাহত থাকলে আগামী ২৫ বছরের মধ্যে চরম তাপপ্রবাহে আক্রান্ত বৈশ্বিক জনসংখ্যার হার প্রায় দ্বিগুণ হতে পারে। শিল্প-পূর্ববর্তী সময়ের তুলনায় যদি বিশ্বের গড় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তবে চলতি শতাব্দীর মাঝামাঝি নাগাদ বিশ্বের ৪১ শতাংশ মানুষ (প্রায় ৩৭৯ কোটি) অসহনীয় তাপমাত্রার মধ্যে বসবাস করবে। ২০১০ সালে এই পরিস্থিতির শিকার জনগোষ্ঠীর হার ছিল মাত্র ২৩ শতাংশ (১৫৪ কোটি)।

শিগগিরই পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রার সীমা ছাড়াতে পারে

শিগগিরই পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রার সীমা ছাড়াতে পারে

ফোনে ঘন ঘন বিজ্ঞাপন আসায় বিরক্ত? জানুন কীভাবে রক্ষা পাবেন

ফোনে ঘন ঘন বিজ্ঞাপন আসায় বিরক্ত? জানুন কীভাবে রক্ষা পাবেন

স্মার্টফোনে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময় হঠাৎ ফুল-স্ক্রিন বিজ্ঞাপন ভেসে ওঠা কিংবা কোনো অ্যাপ চালু না করলেও অচেনা ওয়েবসাইট ও বিভিন্ন পণ্যের প্রচার দেখা দেওয়া বেশ বিরক্তিকর। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অনেকেই এ ধরনের সমস্যার মুখোমুখি হন। এতে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।সাধারণত সন্দেহজনক অ্যাপ, ব্রাউজারের নোটিফিকেশন অনুমতি কিংবা অ্যাডওয়্যারের কারণে ফোনে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন দেখা দিতে পারে। তবে ফোনে বিজ্ঞাপন আসা মানেই সেটি ভাইরাসে আক্রান্ত, এমনটা ভাবার কারণ নেই। বিজ্ঞাপনের উৎস চিহ্নিত করতে পারলে কয়েকটি সহজ পদক্ষেপেই সমস্যাটি নিয়ন্ত্রণ করা সম্ভব।জেনে নেওয়া যাক ফোনে অযাচিত বিজ্ঞাপন কমানোর পাঁচটি উপায়।সন্দেহজনক অ্যাপ মুছে ফেলুননতুন কোনো অ্যাপ ইনস্টল করার পর থেকে বিজ্ঞাপনের পরিমাণ বেড়ে গেলে অ্যাপটি সন্দেহের তালিকায় রাখুন। বিশেষ করে অপরিচিত ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাপ, ক্লিনার, লঞ্চার কিংবা বিনা মূল্যের বিভিন্ন টুল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।ফোনের সেটিংস থেকে ইনস্টল করা অ্যাপগুলোর তালিকা খুলুন। সম্প্রতি যুক্ত হওয়া অ্যাপগুলোর মধ্যে অস্বাভাবিক বা অপ্রয়োজনীয় কিছু চোখে পড়লে সেটি আনইনস্টল করুন। এরপর ফোনটি রিস্টার্ট করে দেখুন বিজ্ঞাপন আসার সমস্যা কমেছে কি না।বিজ্ঞাপন পাঠানো অ্যাপের নোটিফিকেশন বন্ধ করুনসব বিজ্ঞাপন সরাসরি স্ক্রিনে পপ-আপ হিসেবে আসে না। অনেক অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমেও বিভিন্ন অফার ও প্রচারণামূলক বার্তা পাঠায়। কোনো ওয়েবসাইটকে ব্রাউজারে নোটিফিকেশন পাঠানোর অনুমতি দিলেও একই ধরনের সমস্যা হতে পারে।এ ধরনের বার্তা এলে নোটিফিকেশনটির ওপর কিছুক্ষণ চেপে ধরুন। এতে সাধারণত কোন অ্যাপ থেকে সেটি এসেছে, তা জানা যায়। এরপর প্রয়োজন অনুযায়ী ওই অ্যাপের নোটিফিকেশন বন্ধ করে দিন। ব্রাউজারের মাধ্যমে বিজ্ঞাপন এলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের নোটিফিকেশন অনুমতিও বাতিল করুন।হোম স্ক্রিনে বিজ্ঞাপন এলে লঞ্চার যাচাই করুনফোনের হোম স্ক্রিনে বারবার বিজ্ঞাপন দেখা গেলে থার্ড-পার্টি লঞ্চার বা সম্প্রতি ইনস্টল করা অন্য কোনো অ্যাপ এর কারণ হতে পারে। কিছু অ্যাপ হোম স্ক্রিনে কিংবা অন্যান্য অ্যাপ ব্যবহারের সময় বিজ্ঞাপন প্রদর্শন করে।সমস্যার উৎস হিসেবে কোনো অ্যাপকে সন্দেহ হলে সেটি সরিয়ে ফোনের নিজস্ব ডিফল্ট লঞ্চার ব্যবহার করে দেখুন। পাশাপাশি, কোন কোন অ্যাপ অন্য অ্যাপের ওপর ভেসে থাকার অনুমতি পেয়েছে, তা পরীক্ষা করুন। সন্দেহজনক অ্যাপের এমন অনুমতি থাকলে প্রয়োজন অনুযায়ী বন্ধ করে দিন। ফোনের মডেল ও অ্যান্ড্রয়েড সংস্করণভেদে সেটিংসের নাম কিছুটা ভিন্ন হতে পারে।ব্রাউজারের পপ-আপ ও ওয়েবসাইটের অনুমতি নিয়ন্ত্রণ করুনইন্টারনেট ব্যবহারের সময় নিজে থেকে নতুন ট্যাব খুলে যাওয়া, অচেনা ওয়েবসাইটে চলে যাওয়া কিংবা বারবার বিজ্ঞাপন আসার ঘটনা ঘটলে ব্রাউজারের সেটিংস পরীক্ষা করা প্রয়োজন।গুগল ক্রোমের মতো ব্রাউজারে পপ-আপ ও রিডাইরেক্ট বন্ধ রাখুন। পাশাপাশি, কোন কোন ওয়েবসাইটকে নোটিফিকেশন পাঠানোর অনুমতি দিয়েছেন, সেই তালিকা পর্যালোচনা করুন। অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইটের অনুমতি বাতিল করে দিন।প্রয়োজনে ব্রাউজারের ক্যাশ ও অন্যান্য ব্রাউজিং ডেটা মুছে ফেলতে পারেন। তবে মনে রাখবেন, এতে কিছু ওয়েবসাইট থেকে লগআউট হয়ে যেতে পারেন এবং নির্দিষ্ট কিছু সংরক্ষিত সেটিংস হারিয়ে যেতে পারে।গুগল প্লে প্রটেক্ট দিয়ে ক্ষতিকর অ্যাপ পরীক্ষা করুনফোনে ক্ষতিকর অ্যাপ থাকার আশঙ্কা হলে গুগল প্লে স্টোরের প্লে প্রটেক্ট ব্যবহার করে স্ক্যান চালাতে পারেন। এই সুবিধাটি ফোনের অ্যাপ পরীক্ষা করে সম্ভাব্য ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত করতে সহায়তা করে।এ ছাড়া ফোনের অপারেটিং সিস্টেম ও অ্যাপগুলো নিয়মিত আপডেট রাখুন। অপরিচিত ওয়েবসাইট থেকে এপিকে (APK) ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলুন। কোনো অ্যাপ তার কাজের সঙ্গে সম্পর্কহীন অতিরিক্ত অনুমতি চাইলে সেটি দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন।বিজ্ঞাপন এড়াতে আরও যেসব বিষয়ে সতর্ক থাকবেনফোনে বিজ্ঞাপন দেখা গেলেই ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে ধরে নেওয়া ঠিক নয়। অনেক বিনা মূল্যের অ্যাপ তাদের আয়ের জন্য স্বাভাবিকভাবেই বিজ্ঞাপন দেখায়। তবে কোনো অ্যাপ ব্যবহার না করলেও ঘন ঘন ফুল-স্ক্রিন বিজ্ঞাপন আসা, ফোন নিজে থেকে অচেনা ওয়েবসাইট খুলে ফেলা কিংবা অস্বাভাবিক আচরণ করার বিষয়গুলো অবহেলা করা উচিত নয়।এ ধরনের বিজ্ঞাপনে দেখানো পুরস্কার, লটারি বা ফোনে ভাইরাস থাকার ভুয়া সতর্কবার্তার ফাঁদে পা দেবেন না। অপরিচিত লিংকে প্রবেশ করে পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য কিংবা ওটিপি (OTP) দেওয়াও বিপজ্জনক হতে পারে।তাই প্রথমে বিজ্ঞাপনের উৎস শনাক্ত করুন। এরপর সন্দেহজনক অ্যাপ মুছে ফেলা, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করা এবং ব্রাউজারের অনুমতি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ নিন। অধিকাংশ ক্ষেত্রে এসব ব্যবস্থা অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপনের সমস্যা কমাতে সাহায্য করতে পারে।

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১

স্যাটেলাইটের ধ্বংসাবশেষ ছুটে আসছিল, রক্ষা পেল বাংলাদেশের বিএস-১

আর্কাইভ

অনুসন্ধান

শিরোনাম
‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ১৮৩৬২ যাত্রী ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায় সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস, জিতল মায়ামি তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ জন মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত মাদকবিরোধী অভিযানে ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহার তদন্তের নির্দেশ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার বার্সেলোনায় ‘পানসী’ রেস্তোরাঁ উদ্বোধন রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান ৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ ‘গণঅভ্যুত্থানের পরতে পরতে হাসনাত ও সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে’ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ১৮৩৬২ যাত্রী ৯ জেলা ও মহানগর কমিটি স্থগিত করল এনসিপি অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায় সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় নেমে রোগীর মৃত্যু মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জোড়া গোল ও অ্যাসিস্টে মেসির ইতিহাস, জিতল মায়ামি তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ জন মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত মাদকবিরোধী অভিযানে ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহার তদন্তের নির্দেশ বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার বার্সেলোনায় ‘পানসী’ রেস্তোরাঁ উদ্বোধন রিসোর্টে আগুন, তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট; ক্ষুব্ধ ইরফান ৫৮ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বার্সেলোনা অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ