দিল্লিতে বহুতল ভবন ধসে ৩ জনের প্রাণহানি

দিল্লিতে বহুতল ভবন ধসে ৩ জনের প্রাণহানি


ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন এবং আরো বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত আটজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ভারতীয় টেলিভিশন এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ভবন ধসের খবর পায় দিল্লি ফায়ার সার্ভিস।খবর পেয়ে জরুরি বিভাগের কর্মী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা এবং ধ্বংসস্তূপে তল্লাশি শুরু করে। ভবনটির মালিক গুরুগ্রামে থাকেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ছুটির দিন থাকায় ধসের সময় ভবনটিতে অন্তত ৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ধসে যাওয়া ভবনটি হোস্টেল ডেজ নামে ছেলেদের একটি পেয়িং গেস্ট (পিজি) ছিল।স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা বলেন, ‘ভেতর থেকে কিছু শিক্ষার্থী ফোনও করছেন। মনে হচ্ছে ভেতরে এখনো অনেকে আটকে আছেন।’মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা উদ্ধারকাজ দ্রুত করার নির্দেশ দিয়ে বলেন, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটি খালি করা হয়েছে। আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।’ তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুলেছেন আম আদমি পার্টির (আপ) নেতা সৌরভ ভরদ্বাজ।তিনি বলেন, ‘এমসিডির ভবন নির্মাণ বিভাগের কার্যকরী প্রকৌশলী বদলিতে বিপুল দুর্নীতি হয়, তাই এসব থামবে না। অডিটের নামে ব্যবসা, জিম ও হাসপাতাল থেকে ফের কোটি কোটি টাকা লুট হবে, কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।’

১ মাস আগে

নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ৯৫৫, নিখোঁজ ৪৪৭১

নেপালে বন্যায় প্রাণহানী বেড়ে ৯৫৫, নিখোঁজ ৪৪৭১


নেপাল-চীন সীমান্তে গত সপ্তাহের আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যার পানির সঙ্গে আসা ঘন কাদা অনেক স্থাপনা ও অবকাঠামো ঢেকে ফেলায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। এখন পর্যন্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৯৫৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪ হাজার ৪৭১ জন।সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে নেপালের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের টানেল নিয়ে। ঘন কাদায় টানেল ও প্রকল্পের বিভিন্ন স্থাপনা ঢেকে যাওয়ায় সেখানে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা। বিভিন্ন প্রকল্পের ৯০০-এর বেশি শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন।উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, টানেলের ভেতরে আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছাতে দেরি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। কাদার ঘনত্ব ও ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।এদিকে বিপর্যয় এতটাই ভয়াবহ যে শত শত অজ্ঞাতপরিচয় মরদেহ গণকবর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় এসব মরদেহের শেষকৃত্য নিয়ে তৈরি হয়েছে জটিলতা।চীনের সীমান্তবর্তী গিরং বন্দর এলাকাতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, সেখানে একটি পানির টাওয়ার ছাড়া প্রায় সব স্থাপনাই ধ্বংস হয়ে গেছে।এর মধ্যেই নতুন করে আবহাওয়া খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চীনের আবহাওয়াবিদরা গিরং এলাকায় বৃষ্টি ও বৈরী আবহাওয়ার সতর্কতা দিয়েছেন। এতে কাছাকাছি একটি বাধা হ্রদের পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উদ্ধারকাজের পাশাপাশি নতুন করে বন্যা ও ভূমিধসের ঝুঁকিও মোকাবিলা করতে হচ্ছে কর্তৃপক্ষকে। ভয়াবহ এই দুর্যোগে নিখোঁজদের সন্ধান এবং জীবিতদের উদ্ধারে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুর্গম এলাকা ও কাদায় ঢেকে যাওয়া অবকাঠামো।

১ মাস আগে

বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত : পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট

বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত : পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটের প্রায় এক সপ্তাহ পর দ্বিতীয় দফার ভোট গ্রহণ হয়েছে বুধবার। ২০১১ সালের রেকর্ড ভেঙে এবার ভোটদানের হার হয়েছে সর্বোচ্চ। ভোটগ্রহণ শেষের একঘণ্টা বাকী থাকতেই ভোট পড়ে ৮৯ দশমিক ৯৯ শতাংশ। প্রথম দফা নির্বাচনে একই সময় পর্যন্ত রাজ্যে ভোট পড়েছিল ৮৯ দশমিক ৯৩ শতাংশ। সেই হিসাবে দ্বিতীয় দফায় পড়া ভোট প্রথম দফাকেও ছাপিয়ে গেছে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট শেষের পর সবার মনেই ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন। তাহলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুর্গ ভাঙতে সফল হবে? বুথফেরত জরিপ বলছে, বিজেপি সফল হতেও পারে। ভোট শেষে জরিপ সংস্থাগুলোর সমীক্ষায় তেমন আভাসই মিলছে। ছয়টি জরিপ সংস্থা এরই মধ্যে তাদের সমীক্ষার ফল প্রকাশ করেছে। এর মধ্যে চারটি সংস্থার সমীক্ষাই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস-কে টপকে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ক্ষমতায় আসীন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ওদিকে, মাত্র ২ টি জরিপে তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ‘জনমত পোল’ সংস্থার প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। জরিপ সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস ১৯৫ থেকে ২০৫ টির মতো আসন পাবে। আর বিজেপি পাবে ৮০ থেকে ৯০ আসন। তা ছাড়া, জরিপ সংস্থা ‘পিপলস পাসও তৃণমূল কংগ্রেসের জন্য ১৭৭ থেকে ১৭৮ টি আসন এবং বিজেপি ৮৫ থেকে ১১০ আসন পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, বিজেপির বড়ো জয়ের ইঙ্গিত দিয়েছে ‘প্রজা পোল’ জরিপ সংস্থা। তারা বিজেপিকে ১৭৮ থেকে ২০৮টি আসনের মধ্যে জয়ী হওয়ার পূর্বাভাস দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস এই পোলের তথ্যানুযায়ী, ৮৫ থেকে ১১০টি আসন পেতে পারেনি-মার্ক।‘পলি-মার্ক’ এর সমীক্ষা অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৫০-১৭৫টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর তৃণমূল ১১৮-১৩৮ টি আসন পেতে পারে, বলা হয়েছে'ম্যাট্রিজ।‘ম্যাট্রিক’ এর জরিপে বিজেপি ১৪৬-১৬১ আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর ‘পোল ডায়েরি’ এর সমীক্ষা বলছে, বিজেপি পেতে পারে ১৪২-১৭১ টি আসন। বিপরীতে তৃণমূল যথাক্রমে ১২৫-১৪০ এবং ৯৯-১২৭ আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এই দুই সংস্থার সমীক্ষায়।‘চাণক্য স্ট্র্যাটেজিস।’ এর সমীক্ষায় বলা হয়েছে, বিজেপি পেতে পারে ১৫০-১৬০ আসন এবং তৃণমূল পেতে পারে ১৩০-১৪০ আসন। ২৯৪ আসনবিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ১৪৮। অধিকাংশ বুথফেরত জরিপই ইঙ্গিত দিচ্ছে যে, বিজেপিি এবার তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে বড়ো ধরনের ভাঙন ধরিয়ে সরকার গঠন করতে পারে।বুথ ফেরত জরিপের ফল যদিও প্রায় সময়ই মেলে না। কিন্তু ফল মিলে গেলে তা হবে এই রাজ্যে বিজেপির জন্য এক উল্লেখযোগ্য জয়। ভোটের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।সূত্র : এনডিটিভি

৫ মাস আগে

বাংলাদেশের নির্বাচনের প্রাথমিক মূল্যায়ন জানাল ইইউ পর্যবেক্ষণ মিশন

বাংলাদেশের নির্বাচনের প্রাথমিক মূল্যায়ন জানাল ইইউ পর্যবেক্ষণ মিশন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মূল্যায়ন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন। আজ শনিবার ১৪ ফেব্রুয়ারি সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মিশন তাদের মতামত জানায়।মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ২০০৮ সালের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের জন্য নতুন বেঞ্চমার্ক। সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে স্বাধীন এবং নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে। অপতথ্য নির্বাচনে নেতিবাচক ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন। আরও বলেন, গণঅভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থাকলেও এবারের নির্বাচনে তারা প্রায় অদৃশ্য হয়ে পড়েছেন। নির্বাচনে নারী প্রার্থী ছিলেন মাত্র চার শতাংশ। এ ছাড়া নির্বাচনের সময় প্রার্থীরা স্বাধীনভাবে প্রচার করতে পারলেও রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ছিল বলে মনে করে মিশন।বলেন, সদ্য নিযুক্ত নির্বাচন কমিশন জনগণের আস্থা পুনর্গঠনের জন্য একটি সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে, যার মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক। এবারের একটি নতুন আইনি কাঠামোর অধীনে অনুষ্ঠিত হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মৌলিক স্বাধীনতাকে যথাযথ মর্যাদা দিয়েছে।

৭ মাস আগে

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন।

ভারতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন।

২৯ জানুয়ারি ২০২৬ সকাল ১১:৪৯:১২

শিরোনাম
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি পাবিপ্রবিতে সকল শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ, আটক একাধিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন সেনবাগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে ১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি আজ বিশ্ব ব্যর্থতা দিবস শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান হাড়কে সুস্থ রাখবে যেসব খাবার নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি পাবিপ্রবিতে সকল শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ, আটক একাধিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন সেনবাগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে ১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি আজ বিশ্ব ব্যর্থতা দিবস শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান হাড়কে সুস্থ রাখবে যেসব খাবার নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস