১ বছর মেয়াদি গবেষণা-বৃত্তির (দ্বিতীয় পর্যায়: জানুয়ারি ২০২৭–ডিসেম্বর ২০২৭) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলা একাডেমি। এই প্রকল্পের আওতায় মোট ১০ গবেষককে প্রতি মাসে ৩০ হাজার টাকা হারে বছরে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা গবেষণা বৃত্তি দেওয়া হবে। আগ্রহী গবেষকরা ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে ই-মেইল, ডাক, কুরিয়ার বা সরাসরি আবেদন করতে পারবেন।গবেষণা বৃত্তির বিবরণপ্রতিষ্ঠানের নাম: বাংলা একাডেমিগবেষণা বৃত্তির মেয়াদ: ১ বছর (দ্বিতীয় পর্যায়: জানুয়ারি ২০২৭-ডিসেম্বর ২০২৭)পদসংখ্যা: ১০ মাসিক বৃত্তি: ৩০,০০০ টাকা, বার্ষিক মোট বৃত্তি ৩,৬০,০০০ টাকাশর্তাবলিআবেদনকারীর যোগ্যতা, বয়স, জেন্ডার ও গবেষণার বিষয় উন্মুক্ত।গবেষণা বাংলা ভাষায় প্রণয়ন করতে হবে।সকল প্রকার সম্মানি থেকে বিধি মোতাবেক আয়কর কর্তন করা হবে।যে সকল আবেদনকারীর পূর্বে প্রকাশিত প্রবন্ধ ও গবেষণা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন।চূড়ান্ত নির্বাচিত গবেষণা-প্রস্তাবকদের আবশ্যিকভাবে কর্মশালায় অংশগ্রহণ করতে হবে।বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক গবেষকের জন্য গবেষণাকালীন একজন গবেষণা-তত্ত্বাবধায়ক থাকবেন।গবেষণা-বৃত্তিপ্রাপ্ত গবেষককে গবেষণাকালে স্বীকৃত জার্নালে ১টি গবেষণা-প্রবন্ধ প্রকাশ করতে হবে।আবেদনের অযোগ্যতাবাংলা একাডেমির একবছর মেয়াদি গবেষণা-বৃত্তির আওতায় ইতোমধ্যে যারা গবেষণায় সম্পৃক্ত হয়েছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।যারা বাংলা একাডেমির সঙ্গে চুক্তিবদ্ধ হবার পর সফলভাবে গবেষণা সম্পন্ন করতে পারেনি তাদেরও আবেদন করার প্রয়োজন নেই।আবেদন যেভাবে: ই-মেইল/ডাক/কুরিয়ার/সরাসরিডাক/কুরিয়ার ঠিকানা: উপপরিচালক, গবেষণা উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা ১০০০।ই-মেইল ঠিকানা: [baresearchgrant@gmail.com]আবেদনের নিয়মবাংলা একাডেমির প্রদত্ত ছক অনুযায়ী (বাংলা একাডেমির ওয়েবসাইটে প্রাপ্য) আবেদন করতে হবে।গবেষণা-প্রস্তাবের শব্দসংখ্যা ১৫০০-২৫০০ হওয়া বাঞ্ছনীয়।পূর্বে প্রকাশিত প্রবন্ধ ও গবেষণার মূল অথবা সত্যায়িত কপি (পত্রিকার নাম ও তারিখসহ) জমা দিতে হবে।সতর্কতাআবেদনকারীর নাম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যতীত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।আবেদনের সময়সীমা: ৩১শে অক্টোবর ২০২৬
১৬ ঘন্টা আগে
ব্র্যাক ব্যাংক পিএলসি অ্যাসোসিয়েট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স, আইটি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।পদের নাম ও বিবরণপ্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসিবিভাগ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরীক্ষা, আইসিসিপদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজারপদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, আইটি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিঅন্যান্য যোগ্যতা: আইটি এবং ব্যাংকিং আইটি সিস্টেমে কাজের দক্ষতাঅভিজ্ঞতা: ৪-৫ বছরপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়সসীমা: কমপক্ষে ২০ বছরচাকরির ধরন: বেসরকারি, ফুল টাইমবেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ীকর্মস্থল: ঢাকাআবেদন যেভাবে: অনলাইনআবেদনের সময়সীমা: ১৪ অক্টোবর ২০২৬
৫ দিন আগে
অভিজ্ঞতা ছাড়াই কাজের সুযোগ দিচ্ছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপপদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটোরি সেলস ম্যানেজারলোকবল নিয়োগ: ১৫০ জনশিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বিএসসি/এমএসসিঅন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতাঅভিজ্ঞতা: প্রয়োজন নেইচাকরির ধরন: ফুলটাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরকর্মস্থল: যেকোনো জায়গায়বেতন: আলোচনা সাপেক্ষেঅন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা আরো অনুযায়ী অন্যান্য সুবিধাদি। ছয় মাস পর পদটি হবে টেরিটরি সেলস ম্যানেজার।আবেদনের শেষ সময়: ৩ নভেম্বর ২০২৬
১ সপ্তাহ আগে
সুপারশপ স্বপ্ন সিনিয়র এক্সিকিউটিভ পদে ৩০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতকি ডিগ্রিধারী হতে হবে এবং সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীদের ২০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে। পদের নাম ও বিবরণপ্রতিষ্ঠানের নাম: স্বপ্ন (এসিআই লজিস্টিকস লিমিটেড)পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ, স্টোর এক্সপ্যানশনপদসংখ্যা: ৩০শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মানঅভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরপ্রার্থীর ধরন: নারী-পুরুষপ্রার্থীর বয়স: কমপক্ষে ২১ বছর চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইমঅভিজ্ঞতা ছাড়াও চাকরিবেতন: ২৫,০০০-৩০,০০০ টাকাঅন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ীকর্মস্থল: ঢাকাআবেদন যেভাবে: অনলাইনআবেদনের সময়সীমা: ২০ অক্টোবর ২০২৬
১ সপ্তাহ আগে