নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস


নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তার বিরুদ্ধে হত্যা, গ্রেপ্তার ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান তারা।সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দর চত্বরে হুইলচেয়ারে বসা অবস্থায় ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে এসে কিছু ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ বলে চিৎকার করতে শোনা যায়।বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে, তিনি দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন এবং তার দেশ ও দেশের পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন স্লোগান তোলেন।ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?ভিডিওটিতে আরও দেখা যায়, কঠোর নিরাপত্তা ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস শান্তভাবে পরিস্থিতি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, যখন বিক্ষুব্ধ ব্যক্তিরা তাকে ঘিরে বিভিন্ন ধরনের তির্যক মন্তব্য ও প্রতিবাদ করছেন।এ সময় ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান।তবে ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৭ ঘন্টা আগে

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী

রিয়াদে ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী


রিয়াদে হামলার পর বিমানবন্দর বন্ধ, অনিশ্চয়তায় সৌদিগামী যাত্রীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জেরে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশি প্রবাসীরা। ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতি নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেও অনেকে ফিরতে পারছেন না সৌদি আরবে।অন্যদিকে, রিয়াদে আটকে পড়েছেন দেশে ফেরার অপেক্ষায় থাকা হাজারো যাত্রী। কবে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।রোববার (১১ অক্টোবর) ঢাকা থেকে রিয়াদগামী একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের দুর্ভোগ বাড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া, রিয়াদ এয়ার ও শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের ঘটনায় কর্মস্থলে সময়মতো পৌঁছানো নিয়ে উদ্বেগে পড়েছেন প্রবাসীরা।বিমানবন্দরে আসা একজন সৌদি প্রবাসী ছুটি কাটিয়ে রোববার দুপুরে সৌদি আরবে ফেরার কথা ছিল। আগেই টিকিট কেটে পরিবারের সদস্যদের নিয়ে নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছান তিনি।কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, তার ফ্লাইট বাতিল হয়েছে। পরবর্তী ফ্লাইট কখন ছাড়বে, সে সম্পর্কেও নিশ্চিত তথ্য পাচ্ছিলেন না।বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বাইরে দাঁড়িয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছি। আমাকে যে কোনো মূল্যে সৌদি আরব যেতে হবে। সময়মতো যেতে না পারলে সমস্যায় পড়তে হবে। পরবর্তী ফ্লাইটের সিদ্ধান্ত জানানো হলে ভোগান্তি কিছুটা হলেও কমত।’রফিকুলের মতো অনেক প্রবাসীই এখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দিতে না পারলে চাকরি, ভিসার মেয়াদ ও নিয়োগকর্তার শর্ত নিয়ে সমস্যায় পড়ার আশঙ্কা করছেন তারা।আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানি ও বিপুলসংখ্যক মানুষ আহত হওয়ার পর বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়। হামলার পর সৌদি আরবের বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার রাত থেকে রোববার পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে অন্তত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ঢাকায় সৌদি আরবগামী প্রায় তিন হাজার যাত্রী সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে, রিয়াদে দেশে ফেরার অপেক্ষায় আটকা পড়েছেন প্রায় চার হাজার বাংলাদেশি যাত্রী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ১২ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৩টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে এরপর ফ্লাইট চলাচল কখন পুরোপুরি স্বাভাবিক হবে, তা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত যাত্রীদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী যাত্রার সময় নিশ্চিত হওয়ার পর বিমানবন্দরে আসার অনুরোধ জানান তিনি। তারা বলেন, এটি একটি বৈশ্বিক সংকট। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।সৌদি আরবে পৌঁছাতে বিকল্প পথ খুঁজছেন অনেক যাত্রী। তবে সেখানেও মিলছে না নিশ্চয়তা। এ প্রসঙ্গে এক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ভারতের মুম্বাই হয়ে সৌদি আরবে যাওয়ার জন্য ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট কেটেছিলেন। কিন্তু তার যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।তিনি বলেন, ভারতের মুম্বাই হয়ে সৌদি আরবে যাওয়ার কথা। কিন্তু এখন শুনছি, মুম্বাইয়ে যাদের ট্রানজিট, তাদের বোর্ডিং দেওয়া হচ্ছে না। মুম্বাই থেকে নাকি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যান্য যাত্রীরাও ঢাকা-মদিনা ও ঢাকা-জেদ্দা রুটে টিকিট পাওয়ার চেষ্টা করছেন।কিন্তু বিকল্প রুটের টিকিটের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় বাড়তি খরচের চাপ তৈরি হয়েছে। এসব রুটে যাত্রা করেও শেষ পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। যাত্রীদের অনিশ্চয়তা আরও বাড়িয়েছে ভিসার মেয়াদ ও কর্মস্থলে যোগ দেওয়ার নির্ধারিত সময়সীমা। অনেক প্রবাসীর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে না পারলে নিয়োগকর্তার সঙ্গে জটিলতা তৈরি হতে পারে। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় না থেকে কেউ কেউ বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন।ফ্লাইট বাতিলের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসা যাত্রীরা নতুন করে বিপাকে পড়েছেন। অনেকে বাস, মাইক্রোবাস কিংবা ব্যক্তিগত গাড়িতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিমানবন্দরে এসেছিলেন। এখন তাদের সামনে প্রশ্ন-বাড়ি ফিরে যাবেন, নাকি ঢাকায় থেকে পরবর্তী ফ্লাইটের অপেক্ষা করবেন।টিকিটের তারিখ পরিবর্তন, অর্থ ফেরত পাওয়া কিংবা বিকল্প ফ্লাইটে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় অনেককে এয়ারলাইন্সের কাউন্টারে ছোটাছুটি করতে দেখা গেছে। পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন অনেকে।এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করতে বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১১ অক্টোবরও হুথিদের পক্ষ থেকে সৌদি বিমানবন্দর ব্যবহার নিয়ে নতুন করে হুঁশিয়ারি দেওয়া হয়। এতে সৌদি আরবের আকাশপথে নিরাপত্তা পরিস্থিতি ও ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ফলে কর্মস্থলে ফেরা থেকে শুরু করে দেশে ফেরার অপেক্ষায় থাকা-দুই দিকের প্রবাসীদেরই এখন অনিশ্চয়তার মধ্যে সময় কাটাতে হচ্ছে।

১ দিন আগে

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২

সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২


সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলা চালিয়েছে হুতিরা। অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে এ হামলায়। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশিও আছেন। এছাড়া, আহত হয়েছেন আরও ৩০৯ জন।রোববার (১১ অক্টোবর) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স ও এএফপির পৃথক প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে এ তথ্য।এদিন ভোরে এক বিবৃতিতে সৌদি আরবে জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, শনিবার গভীর রাতের ওই হামলায় চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং একজন করে মার্কিন, মিশরীয়, জর্ডানীয়, সিরীয়, ফিলিস্তিনি ও সুদানি নাগরিক নিহত হয়েছেন।বিবৃতিতে আরও জানানো হয়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলায় সম্পদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।এদিকে ভয়াবহ এই হামলা চালানোর পরপরই দায় স্বীকার করে নিয়েছে হুতিরা। ইরান-সমর্থিত গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি দায় স্বীকার করে বলেছেন, ইয়েমেনে সৌদি হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। সৌদি হামলায় বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এটি তৃতীয় হামলা। এ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সব ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।ইয়েমেনে হুতির বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট সবশেষ এই হামলার ঘটনাকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে। জোটটির মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ‘প্রচলিত আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, এই সন্ত্রাসী হামলার জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে।’আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরেকটি ঘটনার কথাও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে সৌদি আরবে হুতির হামলার, বিশেষ করে কিং খালিদ বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।এর আগে, গত বৃহস্পতিবারও একই বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হন। তাদের মধ্যে একজন পাইলট ছিলেন।আগেই বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছে হুতিরা। তাদের দাবি, পবিত্র মক্কা ও মদিনার ওপর দিয়ে চলাচল ছাড়া সৌদি আকাশসীমায় পরিচালিত যেকোনো বিমান হামলার লক্ষ্যবস্তু হবে।সবশেষ হামলার পর সৌদি আরবে থাকা নিজ নিজ নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও কানাডাসহ বিভিন্ন দেশের দূতাবাস।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের দূতাবাস বিমানবন্দরে ‘গুরুতর একটি ঘটনা’ ঘটেছে বলে নাগরিকদের সতর্ক করেছে। কানাডার দূতাবাস রিয়াদে থাকা নাগরিকদের বিমানবন্দরে সব ধরনের যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং সেখানে ‘চলমান সামরিক তৎপরতার’ কথা উল্লেখ করেছে।কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবারের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, তারা হুতিদের এই হামলাকে ‘অঞ্চলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি’ হিসেবে বিবেচনা করছে। জর্ডান ও ওমানও রিয়াদের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও অন্যান্য বেসামরিক স্থাপনায় হুতির হামলার কঠোর নিন্দা জানিয়েছে জাপানের দূতাবাসও। ‘নিরাপত্তা পরিস্থিতির’ কারণে বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কুয়েত এয়ারওয়েজ।হামলার খবর পাওয়ার পর হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছেন, হুতিদের বিরুদ্ধে সৌদি হামলায় ওয়াশিংটন যোগ দেয়ার পরিকল্পনা করছে কি না।জবাবে ট্রাম্প বলেছেন, ‘আমরা যোগ দিতেও পারি। বিষয়টি আমরা বিবেচনা করব। সর্বশেষ হামলার খবর আমরা মাত্রই পেয়েছি, তাই সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নিই।’

২ দিন আগে

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর


সৌদি আরবে অবস্থানরত অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া নিয়ে প্রক্রিয়া আরও সহজ করল দেশটির সরকার। নতুন নিয়মে স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সঙ্গে নেয়ার সুযোগ থাকছে।সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর মাধ্যমে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ করল দেশটির সরকার।নতুন এই নিয়মে অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের কাজের ভিসার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই তাদের পরিবারের যোগ্য সদস্যদের সৌদি আরবে আনার সুযোগ দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই উদ্যোগ নেয়া হয়েছে।এর লক্ষ্য সৌদি আরবে বসবাসরত মানুষের জীবনযাত্রার মান উন্নত করা এবং অত্যন্ত দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা-সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ করা। নতুন ব্যবস্থায় যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্ত্রী বা স্বামী, ২৫ বছরের কম বয়সী ছেলেসন্তান এবং অবিবাহিত মেয়েসন্তানকে সৌদি আরবে নিয়ে যেতে পারবেন।আরও পড়ুনছয় টয়লেট অচল, মাঝ আকাশ থেকে জরুরি অবতরণ করল যাত্রীবাহী বিমানসংবাদমাধ্যম বলছে, পরিবারের যোগ্য সদস্যদের প্রবেশ ভিসা বিদেশি কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলার সময়ই দেয়া যাবে। তবে এ জন্য আবেদনের সব শর্ত পূরণ করতে হবে। অর্থাৎ পরিবারকে সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করার আগে নিজের ওয়ার্ক ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যরা সৌদি আরবে পৌঁছানোর পর দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী তাদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

৫ দিন আগে

কম্বোডিয়ায় প্রাণ হারানো ৪ প্রবাসীর মরদেহে আসছে বৃহস্পতিবার

কম্বোডিয়ায় প্রাণ হারানো ৪ প্রবাসীর মরদেহে আসছে বৃহস্পতিবার

৬ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০০:১৪

ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও

ইতালিতে কর্মী নিয়োগের বড় ঘোষণা, তালিকায় বাংলাদেশও

৫ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৯:৩৮

গোপনে ভিডিও পাঠালেন সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা

গোপনে ভিডিও পাঠালেন সৌদিতে নির্যাতনের শিকার রেহেনা

৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:১১:৫০

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন উজ্জল

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন উজ্জল

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১০:৩৪

স্থায়ী বসবাসের ফি ২০ গুণ বাড়াল জাপান

স্থায়ী বসবাসের ফি ২০ গুণ বাড়াল জাপান

১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫৭:৫৭

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার

২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৬:০৩

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি

নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি

২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৫:৪০

মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাবনার ফিহার পদক জয়

মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাবনার ফিহার পদক জয়

২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২১:৪২

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৪:৩৮

৯ মাসে প্রাণ হারালেন ২২৯২ অভিবাসনপ্রত্যাশী

৯ মাসে প্রাণ হারালেন ২২৯২ অভিবাসনপ্রত্যাশী

২১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৪২

সৌদির ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি

সৌদির ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি

২০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৩:০৮

1–15 / মোট 92টি সংবাদ | পৃষ্ঠা 1 / 7
শিরোনাম
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি পাবিপ্রবিতে সকল শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ, আটক একাধিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন সেনবাগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে ১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি আজ বিশ্ব ব্যর্থতা দিবস শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান হাড়কে সুস্থ রাখবে যেসব খাবার নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চাটমোহরে জমি দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি পাবিপ্রবিতে সকল শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি ইউনূসসহ অন্তবর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি নাহিদের হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ, আটক একাধিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন সেনবাগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্যক্রম ৩ দিন বন্ধ থাকবে ১০ গবেষককে গবেষণা বৃত্তি দেবে বাংলা একাডেমি আজ বিশ্ব ব্যর্থতা দিবস শাহরুখের ‘কিং’ সিনেমায় মেয়ে সুহানা খানের বিশেষ গান হাড়কে সুস্থ রাখবে যেসব খাবার নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস