কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় রিয়াজ উদ্দিন ওরফে রাজু নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাজু কক্সবাজারের কলাতলী এলাকার একটি হোটেলের কর্মচারী। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।গত মঙ্গলবার সন্ধ্যায় তাজমিন কলাতলীর মেঘলা রিসোর্ট নামে একটি আবাসিক হোটেলের কক্ষে উঠেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, হোটেলটিতে অবস্থান করতে রাজু তাকে সাহায্য করেছিল। পরদিন বুধবার বেলা ১১টার দিকে হোটেল ছেড়ে যান তাজমিন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বুধবার রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডের হোটেল নূরজাহানের সামনে বাস থেকে নামেন তাজমিন। এরপর শহরের রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তিনি। পুলিশের তথ্য অনুযায়ী, চালক সুমন তাকে রেসকোর্সে না নিয়ে লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার নির্জন একটি স্থানে নিয়ে যান। সেখানে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ তাকে হত্যা করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে সেখানকার একটি ধানখেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেখানো স্থান থেকে তাজমিনের ব্যবহৃত আইফোনটিও উদ্ধার করা হয়।লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় চালক সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধারকৃত মোবাইল ফোনের কলতালিকা ও অন্যান্য ডিজিটাল প্রমাণাদি নিয়ে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তকাজ সম্পন্ন হলে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হবে।
২ দিন আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাবনায় যাত্রা শুরু করলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সেইলর’।পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেগা শপিংমল ‘সিটি সেন্টার’ এর তৃতীয় তলায় এর উদ্বোধন করা হয়।রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ইপিলিয়ন গ্রুপের এই ফ্যাশন ব্র্যান্ডটির ‘সেইলর’ আউটলেটের উদ্বোধন করেন সেইলরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার সিয়াম আহমেদ।এ সময় জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরস এবং সেইলরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া, অংশগ্রহণ করেছিলেন পাবনার স্থানীয় সুশীল সমাজ ও সর্বসাধারণ ক্রেতাগণ।সেইলর সংশ্লিষ্টরা জানান, ফ্ল্যাগশিপ ফ্যাশানের সেইলর সিটি সেন্টারের নতুন ৪,৫০০+ স্কয়ার ফিট আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের পোশাকসহ ফুটওয়্যার এবং লাইফস্টাইল অ্যাক্সেসরিজের বিশাল সমাহার করেছে। উদ্বোধনী আয়োজন উপলক্ষে গ্রাহকদের জন্য ছিল বিশেষ কিছু অফার। প্রতিটি কেনাকাটায় ছিল ‘টোকেন অফ লাভ’ - যার মাধ্যমে গ্রাহকরা পেয়েছিলেন ১৫% থেকে শুরু করে ১০০% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া ২,০০০ টাকার বেশি কেনাকাটা করলেই গ্রাহকেরা পেয়েছিলেন ‘সেইলর ক্লাব কার্ড’, যার মাধ্যমে দেশের যেকোনো সেইলর আউটলেটে আজীবন ১০% ডিসকাউন্ট সুবিধা উপভোগ করা পারবেন। উপরোক্ত অফারগুলো ১৩ অক্টোবর পর্যন্ত চলবে।উদ্বোধনের দিন জুড়ে পাবনা জেলার প্রায় ৮,০০০-এরও বেশি মানুষ আউটলেটে এসে কেনাকাটা করেন এবং আনুষ্ঠানিক উদ্বোধনের সময় সুপারস্টার সিয়াম আহমেদকে একনজর দেখতে প্রায় ৩,০০০-এরও বেশি মানুষ ভিড় জমায়। উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের উদ্দেশ্যে সিয়াম আহমেদ বলেন, পাবনা শহরে এটিই ছিল তাঁর প্রথম আসা এবং মানুষের এত ভালোবাসা ও সাড়া দেখে তিনি অভিভূত। আবেগ ধরে রাখতে না পেয়ে তিনি তার শরীর পানজাবির কটি খুলে ছুঁড়ে দেন আগত দর্শকদের উদ্দেশ্যে। মুহুর্তে সেটি শতশত অংশে বিভক্ত হয় যায়৷ পাবনাবাসীর এমন একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা দেওয়ার জন্য তিনি পাবনার সকল শ্রেণির মানুষকে ধন্যবাদের পাশাপাশি ‘সেইলর’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। পাবনাবাসীর এমন অভূতপূর্ব সাড়া দেখে সেইলর টিম তাদের আন্তরিক আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা আশা প্রকাশ করেন যে, উন্নত পণ্য ও সেবার মাধ্যমে তারা দীর্ঘমেয়াদে পাবনার মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান তৈরি করে নিতে পারবেন।
২ দিন আগে
নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) আটক করেছে পুলিশ।সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) তুষ্ট লাল। এর আগে রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।নিহত কামাল সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। তার সাবেক স্ত্রী তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী মসজিদ বাড়ির আমির হোসেনের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, জুয়া খেলায় আসক্তি নিয়ে কামালের সঙ্গে তানিয়ার পারিবারিক কলহ ছিল। এর জেরে পাঁচ-ছয় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও কামাল তার সাবেক স্ত্রীকে কাজে যাওয়া-আসার পথে বিরক্ত করতেন। কিছুদিন আগে কামাল সাবেক স্ত্রীর বাড়িতে আসেন। তবে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে জায়গা দেননি। এরপর থেকে তার মেয়েকে দেখতে তিনি শ্বশুর বাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে মাথার নিচে ইট দিয়ে ঘুমাতেন।পুলিশ জানায়, গত শনিবার ওই মাদ্রাসার মাঠে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কামাল ইট দিয়ে তার সাবেক শ্বশুর আমির হোসেনকে মারধর করে আহত করেন। এ ঘটনার জেরে পরদিন রোববার ঢাকা থেকে আসেন কামালের শ্যালক আকাশ (২০)। এরপর রোববার রাত ১১টার দিকে মাদ্রাসার মাঠে ঘুমন্ত কামালকে তার স্ত্রী তানিয়া, শাশুড়ি করফুলের নেছা ও শ্যালক আকাশ কামালের পেটের বাম পাশে, পিঠে, মাথায়, হাতে ও বাম উরুতে ছরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২ দিন আগে
রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসন।রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরি বিঞ্জপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।রোববার সন্ধ্যায় জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একইসঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে।এর আগে রোববার সকাল ৬টা থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। এ সময় যান চলাচলে বাধা দেওয়া হয়। পরে একই দিন সন্ধ্যার দিকে প্রশাসনে সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি।
২ দিন আগে