নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪১:৪০
ডিএমপির অভিযান: গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪০টি মামলা করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৯, লালবাগ বিভাগে ৪০, ওয়ারী বিভাগে ৭৪, মতিঝিল বিভাগে ৫৮, তেজগাঁও বিভাগে ৭২, মিরপুর বিভাগে ১৩১, গুলশান বিভাগে ৩৭, উত্তরা বিভাগে ৩৮ ও গোয়েন্দা বিভাগে ২ জন। অভিযানকালে ১০১৪৫ পিস ইয়াবা, ৬.১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, ১০০০ পিস সাবান ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।