মুক্তি পেলেন নেহা বোরা, এখনো পুলিশ হেফাজতে অভিজি

মুক্তি পেলেন নেহা বোরা, এখনো পুলিশ হেফাজতে অভিজি


ভারতের দিল্লিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা জানিয়েছে দিল্লি পুলিশ। বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দিল্লি পুলিশের ভাষ্য অনুযায়ী, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারা অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎ দিপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।তবে দিপককে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে সিজেপি। দলটির দাবি, তার অবস্থান সম্পর্কে পুলিশ কোনো তথ্য দিচ্ছে না।দিপকের অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে এএনআইকে বলেন, দিপককে আটকের আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তার অবস্থান সম্পর্কে তারা জানতে পারেননি। তাকে আইনজীবী কিংবা দলের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেন শিন্ডে।শুক্রবার (১৬ অক্টোবর) নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে নির্ধারিত কর্মসূচির আগে নিজ বাসা থেকে আটক করা হয় অভিজিৎ দিপককে। একই দিন যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয় এআইএসএ নেতা নেহা বোরাকে। এর আগে গত ১০ অক্টোবরও তাকে আটক করা হয়েছিল। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।এদিকে, সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তারা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।নয়াদিল্লিতে ফিরে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন অভিজিৎ দিপক। শুক্রবার বিকেলে কর্মসূচিটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।তবে কর্মসূচির কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ সিজেপি নেতাকে নোটিশ পাঠিয়ে প্রতিবাদ কর্মসূচি আয়োজন না করার নির্দেশ দেয়। প্রতিবেদনে বলা হয়েছে, পরে করোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসা থেকে দিপককে আটক করা হয়।

১৫ ঘন্টা আগে

যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প

যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব বা মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত হয়েছেন কেটি জাকারিয়া। হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলনে প্রস্তুতির ঘাটতি, আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক এবং একের পর এক সাক্ষাৎকারে অস্বস্তিকর পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প।মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুযায়ী, কেটি জাকারিয়ার নিয়োগ ও দ্রুত বিদায়—দুটিই ট্রাম্পের ব্যক্তিগত পছন্দের প্রভাব এবং নিয়োগের আগে যথাযথ যাচাই না করার বিষয়টি সামনে এনেছে। মধ্যবর্তী নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে এমন ঘটনা হোয়াইট হাউসের ভেতরের অস্বস্তিকর পরিস্থিতিরও ইঙ্গিত দিচ্ছে।ট্রাম্পের উপদেষ্টাদের কয়েকজন মনে করেন, যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের জন্য জাকারিয়া যথেষ্ট প্রস্তুত ছিলেন না। তার প্রথম সংবাদ সম্মেলন দেখার পর এক উপদেষ্টা প্রশ্ন করেন, ‘কেউ কি তাকে নিয়োগের আগে যাচাই করেছিলেন?’ সিএনএনের প্রতিবেদনে একাধিক হোয়াইট হাউস কর্মকর্তা ও উপদেষ্টার বরাতে বলা হয়েছে, নিয়োগের আগে তার যোগ্যতা ও প্রস্তুতি যথাযথভাবে যাচাই করা হয়নি।তবে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চেউং এসব আলোচনা ও জল্পনাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। তার ভাষ্য, জাকারিয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং নতুন ভূমিকায়ও প্রেসিডেন্টকে সহযোগিতা করবেন। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে জাকারিয়া ট্রাম্পের সঙ্গে কাজ করাকে সম্মানের বলে উল্লেখ করেছেন।সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সাবেক প্রেস সচিব ক্যারোলিন লেভিট গ্রীষ্মের শেষে দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন নতুন কাউকে নিয়োগের বিষয়ে তেমন তাড়াহুড়া করেননি ট্রাম্প। সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম আলোচনায় এলেও তাদের কেউ কেউ অতীতে ট্রাম্পের সমালোচনা করেছিলেন। এতে তাদের নিয়োগের সম্ভাবনা কমে যায়।কিন্তু মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রিপাবলিকানদের নির্বাচনী সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ে। ট্রাম্পও মনে করতে থাকেন, তার পক্ষে কথা বলার মতো যথেষ্ট কণ্ঠস্বর নেই। এমন পরিস্থিতিতে টেলিভিশনের আলোচনায় নিয়মিত অংশ নেওয়া এবং ট্রাম্পের নীতির পক্ষে কথা বলা জাকারিয়ার নাম সামনে আসে।প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার চিফ অব স্টাফ সুজি ওয়াইলসসহ কয়েকজন উপদেষ্টার কাছে কেটি জাকারিয়ার বিষয়ে জানতে চান। সাবেক প্রেস সচিব লেভিটের পরামর্শও নেন তিনি। এরপর গত সপ্তাহের বুধবার (৭ অক্টোবর) কেটি জাকারিয়ার সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়। পরদিন তিনি ওয়াশিংটনে যান এবং শুক্রবার (৯ অক্টোবর) ওভাল অফিসে তাদের সাক্ষাৎ হয়। ওই কথোপকথনের সময় ট্রাম্প তাকে স্বতঃস্ফূর্তভাবে প্রেস সচিবের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।দায়িত্ব পাওয়ার পর কেটি জাকারিয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট নিজেই তাকে নিয়োগের প্রস্তাব দিয়েছেন। তবে ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশের সময় একই সময়ে তার সাক্ষাৎকার প্রচারিত হওয়ায় দীর্ঘদিনের কয়েকজন উপদেষ্টার মধ্যে অস্বস্তি তৈরি হয়। তাদের মতে, প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ক্ষেত্রে এমন আচরণ অনুচিত বলে বিবেচিত হতে পারে।মঙ্গলবার (১৩ অক্টোবর) হোয়াইট হাউসে প্রথম সংবাদ সম্মেলন করেন জাকারিয়া। প্রস্তুতির জন্য তাকে ভোর ৩টায় উঠতে হয়েছিল। সংবাদ সম্মেলনের মাত্র দেড় ঘণ্টা আগে তার বক্তব্যের উপকরণ চূড়ান্ত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বক্তব্য উপস্থাপনের সময় তিনি বারবার থেমে যাচ্ছিলেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেও সমস্যায় পড়েন।যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করেছে কি না—এমন প্রশ্নের উত্তরও তিনি দিতে পারেননি। অথচ এ বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল বলে মনে করেন প্রশাসনের কর্মকর্তারা।সংবাদ সম্মেলনে জাকারিয়া অবশ্য গ্রিসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কিম্বারলি গিলফয়েলকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে জানান। পরে নিজের সংবাদ সম্মেলনের সাফল্যের উদাহরণ হিসেবে তিনি এ ঘোষণার কথা উল্লেখ করেন। তবে এটিই ছিল দায়িত্ব পালনকালে তার দেওয়া উল্লেখযোগ্য তথ্যগুলোর মধ্যে একমাত্রটি বলে প্রতিবেদনে বলা হয়েছে।জাকারিয়ার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি তার আইনজীবী পরিচয়ও বিতর্ক তৈরি করে। তিনি নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও প্রকাশ্যে আইন পেশার সনদ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। পরে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, তিনি ওই পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন।পরে জাকারিয়া নিজেই পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কথা স্বীকার করেন। তার দাবি, তাকে বলা হয়েছিল, অ্যাটর্নি না হলেও তিনি নিজেকে লইয়ার বা আইনজীবী হিসেবে পরিচয় দিতে পারবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বারবার অ্যাটর্নি হিসেবে উল্লেখ করা বিভিন্ন পোস্টে সমর্থন দেওয়ার বিষয়টিও বিতর্ক বাড়ায়।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টেলিভিশন উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে সাক্ষাৎকারে আইনজীবী পরিচয় নিয়ে জাকারিয়াকে কঠিন প্রশ্নের মুখে পড়তে হয়। এর আগে একাধিক সাক্ষাৎকারেও তিনি বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলেন। এসব ঘটনার পর ট্রাম্পের কাছে তাকে ওই পদে রাখা কঠিন হয়ে পড়ে বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।প্রথম সংবাদ সম্মেলনের পর নেতিবাচক সমালোচনা বাড়লেও ট্রাম্প শুরুতে জাকারিয়ার পারফরম্যান্সকে খুব খারাপ বলে মনে করেননি। তবে পরে সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে তিনি বিব্রত হন।আলাস্কা সফরের সময় আরেকটি ঘটনাও ট্রাম্পকে বিরক্ত করে। জাকারিয়া সেখানে ট্রাম্পের জন্য ফক্স নিউজের এক প্রতিবেদকের সাক্ষাৎকারের ব্যবস্থা করতে চেয়েছিলেন। কিন্তু ট্রাম্পের অনুষ্ঠান শেষে আর কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার অনীহার কথা তাকে জানানো হয়। এরপরও তিনি পরিকল্পনাটি এগিয়ে নেন। মঞ্চ থেকে নামার পর বিষয়টি জানানো হলে ট্রাম্প বিরক্তি প্রকাশ করেন। শেষ পর্যন্ত তিনি সাক্ষাৎকার দিতে রাজি হলেও ঘটনাটি তার আশপাশের কর্মকর্তাদের কাছে জাকারিয়ার অনভিজ্ঞতার আরেকটি উদাহরণ হয়ে ওঠে।ট্রাম্প পরে উপদেষ্টাদের কাছে মন্তব্য করেন, জাকারিয়া হয়তো এত বড় দায়িত্ব পালনের জন্য প্রস্তুত ছিলেন না। তার আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক এবং একের পর এক সমালোচনামূলক সাক্ষাৎকার পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।শুক্রবার (১৬ অক্টোবর) শেষ পর্যন্ত জাকারিয়াকে দায়িত্ব ছাড়ার কথা জানান ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, তিনি জাকারিয়াকে বলেছিলেন, এই দায়িত্ব তার জন্য উপযুক্ত কি না, তা নতুন করে ভেবে দেখতে। ট্রাম্পের দাবি, জাকারিয়ার এ পদে থাকার প্রয়োজন নেই।বরখাস্ত হওয়ার আগে জাকারিয়া ধারণা করেছিলেন, ট্রাম্প এখনো তার ওপর আস্থা রাখছেন। শুক্রবারও (১৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কয়েক ঘণ্টা পরই দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত হয়।তবে জাকারিয়ার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ও পছন্দ এখনো রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ এক সূত্র। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাকারিয়া ও তার পরিবারের সদস্যরা ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বাসভবনে নৈশভোজেও অংশ নেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এদিকে, গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে আবারও প্রেস সচিব ছাড়াই চলছে হোয়াইট হাউস। নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে ট্রাম্প এখনো নির্দিষ্ট কোনো নাম জানাননি। তার দাবি, এ পদের জন্য অনেকেই আগ্রহী।সূত্র: সিএনএন

১৮ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত শিশুসহ ৬ আরোহী

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত শিশুসহ ৬ আরোহী


যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সৌক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় এর গায়ে বরফ জমতে শুরু করে। পরিস্থিতি জানিয়ে পাইলট কন্ট্রোল রুমের কাছে নিচে নামার অনুমতি চান।অনুমতি পাওয়ার পর উড়োজাহাজটি ডানদিকে মোড় নিয়ে দ্রুত নিচে নামতে থাকে। একপর্যায়ে কন্ট্রোল রুমের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি বিধ্বস্ত হয়।সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।

২ দিন আগে

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত

সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত


সানার একটি তেল স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালানোর মাত্র কয়েক ঘণ্টার মাথায় পূর্ব অঞ্চলের শহর দহরানে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে হুথিরা।সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএকে দেওয়া এক বিবৃতিতে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবারের এ হামলায় সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার দিনের শুরুতে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক সতর্কবার্তায় সৌদির তেল স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ আখ্যা দিয়ে এগুলোর আশপাশে থাকা সব কর্মচারী ও বেসামরিক লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানান। এর কিছুক্ষণ পরই আরামকোর সদর দপ্তরে এই হামলা চালানো হলো।ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার ইয়েমেনি অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটের আদেশের প্রতিক্রিয়ায় হুথিদের এই হুঁশিয়ারি আসে।জোটের এই আদেশের জবাবে হুথি মুখপাত্র জানান, সানায় যেকোনো ধরনের বিমান হামলা চালানো হলে সৌদি রাজধানী রিয়াদে এর ‘কঠোর ও বেদনাদায়ক’ জবাব দেওয়া হবে।এদিকে এসপিএ জানিয়েছে, রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি আরব। সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্রের বরাত দিয়ে এসপিএ জানায়, প্রতিহত করা দুটি ক্ষেপণাস্ত্রের টুকরো নিচে পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।সানার তেল স্থাপনায় হামলাসৌদি জোটের পক্ষ থেকে খালি করার নির্দেশ দেওয়ার পরপরই সানায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান আল জাজিরার মাঠপর্যায়ের প্রতিনিধিরা। হুথি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো জানায়, সৌদির নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় রাজধানীর আল-সাবাহ এলাকার একটি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।হুথি কর্মকর্তারা অবশ্য আগেই এই হামলার আশঙ্কা করেছিলেন। তেল কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মজুতাগারগুলো আগেই খালি করা হয়েছিল, তাই এই হামলার কারণে সাধারণ মানুষের জন্য জ্বালানি সরবরাহ বা মজুতে কোনো প্রভাব পড়বে না।তবে ঘাটতির আশঙ্কায় নগরের পেট্রল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।আল জাজিরার প্রতিনিধি ইউসেফ মাওরি বলেন, ‘রাজধানী সানার এই কেন্দ্রীয় তেল স্টেশনে বিমান হামলার পরপরই আমরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই।’তিনি আরও জানান, সৌদি আরব লোহিত সাগরের রাস ঈসা বন্দরেও বিমান হামলা চালিয়ে জ্বালানি তেলের ট্যাংক ধ্বংস করেছে এবং হুথি নিয়ন্ত্রিত হোদাইদাহ প্রদেশের একটি তেল কেন্দ্রে আঘাত হেনেছে।সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করে বলেন, হুথিরা এই স্থাপনা ও এর ভূগর্ভস্থ জ্বালানি ডিপোকে নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের কাজে ব্যবহার করছিল।বিস্ফোরণের ঘটনার পর হুথি মুখপাত্র জানান, ইয়েমেনি যোদ্ধারা সানায় সৌদি জোটের অনুগত বাহিনীর মুখোমুখি লড়াই করছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সারি সতর্ক করে বলেন, সৌদি জোট সানায় আক্রমণ অব্যাহত রাখলে খালি করার নির্দেশ দেওয়া অঞ্চলগুলোতে হামলা চালানো হবে।মঙ্গলবার দহরানের আরামকো সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে অবস্থিত আরামকোর একটি তেল শোধনাগার থেকে সাধারণ মানুষকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।বিমানবন্দরে হামলাগত শনিবার রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন, যা বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির স্থায়িত্বকে নাড়া দিয়েছে। এরপর রোববার একই বিমানবন্দরে আরেকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও একজন নিহত ও ১১ জন আহত হন।এই প্রাণঘাতী হামলার পর এয়ার ফ্র্যান্স-কেএলএম, এয়ার ইন্ডিয়া, ইতিহাদ, লুফথানসা, ডেল্টা, গালফ এয়ার ও কাতার এয়ারওয়েজসহ বিশ্বখ্যাত বহু আন্তর্জাতিক বিমানসংস্থা সৌদি আরব ও তার প্রতিবেশী দেশগুলোতে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে।আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরব মঙ্গলবারও হুথিদের একের পর এক আক্রমণের মুখে পড়ে। রিয়াদের উত্তরাঞ্চলে আরও তিনটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে জোট বাহিনী।আমেরিকা ও ইরানের মধ্যে আঞ্চলিক উত্তেজনার জেরে গত সপ্তাহ থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় বিমান হামলার পর হুথি মুখপাত্র আবার দেশটির অন্যান্য বিমানবন্দরগুলোতে সতর্কবার্তা জারি করেছেন।এসপিএ জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হুথিদের এই ক্রমাগত হামলার জন্য তাদের ‘চড়া মাশুল’ দিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।মার্কিন প্রতিক্রিয়ামঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেন, হুথিরা ‘খুবই বাজে আচরণ’ করছে। তিনি সাংবাদিকদের জানান, সৌদি আরবের স্বার্থ সুরক্ষায় ইয়েমেন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে হস্তক্ষেপ করার অনুরোধ জানাতে পারেন।ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, আমি বললে প্রেসিডেন্ট এরদোগান এটি করবেন।’‘ডন অব ইয়েমেন’ ও লড়াই বৃদ্ধিগত মাসে কৌশলগত গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা হুথিরা দখল করার পর সৌদি আরব নতুন করে হামলা শুরু করে। এর অংশ হিসেবে ইয়েমেন সরকারের পালটা অভিযান ‘ডন অব ইয়েমেন’-এ বিমান সহায়তা দিচ্ছে রিয়াদ।আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী জানায়, মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথিদের বিভিন্ন ঘাটি ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে একযোগে বিমান হামলা চালানো হয়েছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়, তায়েজ গভর্নরেটে মোট নয়টি বিমান হামলা চালানো হয়েছে, যার মধ্যে ডুবাব জেলায় পাঁচটি এবং আল-মাসরাখ জেলায় চারটি হামলা অন্তর্ভুক্ত।ইয়েমেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম কেন্দ্র জানায়, তায়েজের দক্ষিণে আল-শাগাব এলাকায় সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র মুখোমুখি লড়াই চলছে।হিউম্যান রাইটস অর্গানাইজেশন ‘ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডম’ মঙ্গলবার জানায়, গত ২৪ ঘণ্টায় তায়েজে হুথিদের গোলাবর্ষণে পাঁচ বছরের এক শিশুসহ অন্তত পাঁচজন সাধারণ নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাতটি ঘরবাড়ি। গত একদিনেই হুথিরা তায়েজজুড়ে ১৮০টির বেশি গোলা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।হুথিদের অগ্রযাত্রাগত সেপ্টেম্বর মাসে মোখা অভিমুখে আকস্মিক স্থল অভিযান চালিয়ে রণকৌশলগত গুরুত্বপূর্ণ ওই বন্দরনগরী থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দেয় হুথিরা। একই মাসে ইয়েমেনের পশ্চিম উপকূল এবং বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি, যার মধ্যে প্রণালিতে অবস্থিত কৌশলগত মায়্যুন দ্বীপও রয়েছে।ইয়েমেনে সংঘাত ক্রমেই মারাত্মক আকার ধারণ করায় রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিক গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন।এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইয়েমেনের এডেন ও সানাসহ বিভিন্ন অঞ্চলে হু হু করে বাড়ছে মৃত্যু, বাস্তুচ্যুতি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি। মধ্যপ্রাচ্যজুড়ে বারবার ধ্বংস হচ্ছে বেসামরিক অবকাঠামো, ঝরছে বিপুল প্রাণ।’জাতিসংঘের হিসাব অনুযায়ী, আগস্ট থেকে এ পর্যন্ত ইয়েমেনে অন্তত ৪৬ জন সাধারণ মানুষ নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছেন, যাদের একটি বড় অংশ শিশু। এ ছাড়া সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দুই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

৩ দিন আগে

নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ, আটক একাধিক

নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ, আটক একাধিক

১৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:২৩:৪৩

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড

১২ অক্টোবর ২০২৬ রাত ০৭:১৬:৫১

দিল্লিতে বিক্ষোভে ১২ সাংবাদিক আটক

দিল্লিতে বিক্ষোভে ১২ সাংবাদিক আটক

১২ অক্টোবর ২০২৬ সকাল ১০:৪৪:৫৫

রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

১২ অক্টোবর ২০২৬ সকাল ১০:১৩:৪৮

মুক্তি পেলেন অভিজিৎ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

মুক্তি পেলেন অভিজিৎ, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

১১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২০:৫৯

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক অন্তত ৫ হাজার

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক অন্তত ৫ হাজার

১০ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৩:৩২

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২০:৪৯

অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা আটক

অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা আটক

১০ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১১:০০

অবরুদ্ধ দিল্লি, বন্ধ মেট্রোরেল-ইন্টারনেট সেবা

অবরুদ্ধ দিল্লি, বন্ধ মেট্রোরেল-ইন্টারনেট সেবা

১০ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০৮:৩০

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা

১০ অক্টোবর ২০২৬ সকাল ১১:০২:২৯

পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ

পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ

১০ অক্টোবর ২০২৬ সকাল ১০:১৯:০৫

1–15 / মোট 291টি সংবাদ | পৃষ্ঠা 1 / 20
শিরোনাম
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে জরিমানা সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন থাকবে: আনসার মহাপরিচালক দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী উত্তরায় পাঁচ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ নিষিদ্ধ হামজা চৌধুরী নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ ‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান জেনে নিন সকালে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেফতার ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে জরিমানা সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ দুর্গাপূজায় সারাদেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন থাকবে: আনসার মহাপরিচালক দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী উত্তরায় পাঁচ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩ প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ নিষিদ্ধ হামজা চৌধুরী নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ ‘বাপ তো বাপই’ বাবার জন্মদিনে সালমান জেনে নিন সকালে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে শাহজালালে বিপুল পরিমাণ মাদকসহ ভারতীয় নাগরিক গ্রেফতার ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা