'বাংলাদেশ না চাওয়া জামায়াত প্রতিবাদ করছে রবীন্দ্রনাথ ঢাবি চান নি'

'বাংলাদেশ না চাওয়া জামায়াত প্রতিবাদ করছে রবীন্দ্রনাথ ঢাবি চান নি'


বাংলাদেশ না চাওয়া জামায়াতে ইসলামী প্রতিবাদ করছে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আয়াসকে নিয়েও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেছেন, প্রতারক উজ্জ্বল ওরফে আয়াসের পেছনে রয়েছেন জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির।রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।পোস্টে এনসিপিরও আয়াসের জন্য মন কাঁদছে মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, তারা আয়াসের পাশে দাঁড়াতে পারছে না। তবে জামায়াত সরাসরি আয়াসের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, আয়াস আসলে কে এবং তাকে পরিচালনা করেন কে।রাশেদ খাঁনের দাবি, ময়মনসিংহের উজ্জ্বল ঢাকায় এসে নাম, চুলের ধরন ও চেহারায় কিছুটা পরিবর্তন এনে জুলাই যোদ্ধা আয়াস পরিচয়ে সামনে এসেছেন। তার বিরুদ্ধে আগে প্রতারণার মামলা ছিল এবং সে মামলায় তিনি জেলও খেটেছেন বলে দাবি করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, মামলাটি এখনো বিচারাধীন।আয়াসকে রোববার প্রিজন ভ্যান থেকে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করে সব তথ্য মুছে ফেলার কথা বলতে শোনা গেছে উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন করেন, তার হোয়াটসঅ্যাপে কী রয়েছে।তিনি আরও অভিযোগ করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার জন্য আয়াসকে চুনকালি কেনার টাকা দিয়েছেন জামায়াতের আমিরের উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার কবির। জুলাইয়ের নামে বিতর্কিত সংগঠন ও কর্মকাণ্ডকে অর্থ ও পরামর্শ দিয়ে এই আইনজীবী পৃষ্ঠপোষকতা করছেন বলেও দাবি করেন তিনি।রাশেদ খাঁনের অভিযোগ, ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে রক্ষা করতেই আয়াসকে হোয়াটসঅ্যাপের তথ্য মুছে ফেলতে বলা হয়েছে।তবে ফেসবুক পোস্টে রাশেদ খাঁনের করা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

৩ দিন আগে

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর


তুরস্ক সফর শেষে দেশের ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।এ সময় আমীরে জামায়াতকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সংগঠনের নায়েবে আমীর জনাব এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মো. সেলিম উদ্দিন।উল্লেখ্য, গত ৭ অক্টোবর বুধবার বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।তুরস্কে পৌঁছে গত ৮ অক্টোবর (বৃহস্পতিবার) তুরস্কের পার্লামেন্টের স্পিকার প্রফেসর ড. নুমান কুরতুলমুশের সঙ্গে বৈঠক করেনতিনি। এসময় স্পিকারের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্ক পার্লামেন্টের বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান জনাব আকিফ ইলমাজ এমপি প্রমুখ।গত ৯ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং তুরস্ক ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।মাননীয় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক কোনো সাম্প্রতিক বা কেবল কয়েক দশকের বিষয় নয়; তুরস্কের জনগণের সাথে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক। এবং এই সম্পর্ক আগামীতে আরও সামনের দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে আমীরে জামায়াত সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেন এবং আজ ১১ অক্টোবর সকালে দেশে প্রত্যাবর্তন করেন।

৪ দিন আগে

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির


‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে রওনা হন তিনি।এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) যৌথভাবে সম্মেলনটি আয়োজন করছে।সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।সম্মেলনে অংশগ্রহণ শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন। এরপর আগামী ১১ অক্টোবর সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

১ সপ্তাহ আগে

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির


স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।তিনি বলেন, ‘দেশে শুধু স্বাস্থ্যব্যবস্থা নয়, কার্যত দেশের সব প্রতিষ্ঠান এখন বিধ্বস্ত অবস্থায় আছে। ব্যাংক, বিমা, করপোরেশন, স্টক মার্কেট আজকে মাটির সঙ্গে মিশে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। দিনে-দুপুরে, রাতে বিভিন্ন সময় যে সব অপকর্ম খোদ রাজধানীতে ঘটে চলেছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। রাজধানী যেখানে সরকারের কেন্দ্রীয় অবস্থান, এই অবস্থান থেকে বুঝা যায় সারাদেশের অবস্থাটা কী। খুবই উদ্বেগজনক!’রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘৪–১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনদিন আগে ঢাকা এয়ারপোর্টে এয়ারপোর্টের সীমাহীন দুর্নীতি, অন্যায়-অপকর্মের প্রতিবাদ করার জন্য ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, দু’বারের সাবেক এমপি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর দেশের মানুষ যাকে সবাই চেনে, তিনি প্রতিবাদ করেছেন। কেন তাকে তার লাগেজটি পাওয়ার জন্য তিন ঘণ্টার অধিক সময় অপেক্ষা করতে হয়েছে?’তিনি বলেন, ‘আখতারুজ্জামান কিছু কথা বলেছেন, কথা হয়তো অনেকের ভালো লাগেনি, নাও লাগতে পারে। কিন্তু যে বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন, তা ১০০ বার সত্য।’ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনি কথা বলেছেন ভুক্তভোগী প্যাসেঞ্জারদের জন্য। তিনি এই কথা বলেছেন আমাদের দেশের অর্থনীতির চাকাকে যারা বাঁচিয়ে রেখেছে, সেই সব খেটে খাওয়া প্রবাসী ভাই-বোনদের জন্য। যাদের ব্যাগগুলো কেটে ব্যাগের ভেতর থেকে মূল্যবান সম্পদ সরিয়ে ফেলা হয়, চুরি করা হয়, তাদের জন্য কথা বলেছেন তিনি। সেই অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছে তড়িঘড়ি করে এবং মিথ্যা মামলা হয়েছে। সেই মামলায় বলা হয়েছে তিনি একজনকে শারীরিকভাবে নাজেহাল করেছেন। এটা ১০০ ভাগ নয়, ১০০০ ভাগ মিথ্যা। তিনি কারো গায়ে হাত তোলেননি।’জামায়াত আমির বলেন, ‘আদালতে যখন আমাদের আইনজীবী জানতে চেয়েছে, কাকে মেরেছেন, তার প্রমাণ দেখান। এয়ারপোর্ট তো সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আছে। আপনারা একটু দেখান। বলেছেন, না, ওই এলাকায় সিসি ক্যামেরা ছিল না। বুঝতে পারছেন বিষয়টা?’আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া পরানো হয়েছে। তাকে অপমান করার জন্য হেলমেট পরানো হয়েছে। অপমান করার জন্য তার বুকের জ্যাকেট ফেলে দেওয়া হয়েছে। আমরা নিন্দা জানাই।’

১ সপ্তাহ আগে

রাড্ডা ক্লিনিক পরিদর্শনে ডা. শফিকুর , ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা

রাড্ডা ক্লিনিক পরিদর্শনে ডা. শফিকুর , ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা

২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩৫:২৩

আলোচনায় একযোগে ৩৪ এমপির বিদেশ সফর,

আলোচনায় একযোগে ৩৪ এমপির বিদেশ সফর,

২২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫৯:২৬

সাতক্ষীরার সেই এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার সেই এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৫:২৩

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০৬:২২

যেকোনো সময় ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমীর

যেকোনো সময় ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমীর

১৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৩০:৪১

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০৭:৪৩

'প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে'

'প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ৩৫০ গাড়ির লংমার্চ হবে'

৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৪:২০

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: জামায়াত আমির

৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৭:৩৭

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০২:১৬

পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান:  নুর

পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: নুর

২০ আগস্ট ২০২৬ সকাল ১০:১২:৫৬

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

১৯ আগস্ট ২০২৬ সকাল ১০:৪৪:৪৭

1–15 / মোট 53টি সংবাদ | পৃষ্ঠা 1 / 4
শিরোনাম
আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী বাসচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু : জড়িতদের শাস্তি চাইলেন বাবা চাটমোহরে অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩ গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে 'ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ' সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম চিনির বদলে কি গুড় খাওয়া ভালো সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী বাসচাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু : জড়িতদের শাস্তি চাইলেন বাবা চাটমোহরে অটোরিকশা উল্টে নারী নিহত, আহত ৩ গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে 'ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ' সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত সারজিস-পাটওয়ারীর তোপের মুখে গণঅধিকারের ফারুক এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম চিনির বদলে কি গুড় খাওয়া ভালো সাবিলা নূরের দাম্পত্য নিয়ে গুঞ্জন বিশ্বকাপের টিকিটের জন্য ১২ দিনে দেড় কোটির বেশি আবেদন সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের বড় আঘাত