সেনবাগ ( নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ রাত ০৬:০৬:২৬
সেনবাগে নোবিপ্রবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ
নোয়াখালীর সেনবাগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে—নোবিপ্রবিতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সেনবাগ উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সেনবাগ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। প্রধান আলোচক ছিলেন নোবিপ্রবির অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইরফানুল হক চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ পাওয়া সেনবাগের শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সবর্ধনা দেওয়া হয়।
অতিথিরা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।