বাবা সেলিম খানের ৯১তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা সালমান খান। বাবাকে ‘আসল মনস্টার’ আখ্যা দিয়ে হিন্দি সিনেমায় তার অবদান এবং শক্তির প্রশংসা করেছেন তিনি। জন্মদিনের বিশেষ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এই তারকা, যেখানে কাউবয় টুপিতে পিতা-পুত্রকে একই রকম পোশাকে দেখা গেছে।সালমান লেখেন, ‘বাপ তো বাপই হয়’। পৃথিবীর সব বাবার শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি পোস্টটি শেষ করেন ‘আল্লাহ, তাদের প্রতি অত্যন্ত সদয়’ বলে।ছবিটি শেয়ার করে সালমান খান লেখেন, ৯১ বছরেও একইভাবে অনন্য তিনি। বাপ তো বাপই হয়। তিনিই আসল মনস্টার (একচ্ছত্র শক্তির প্রতীক)। আমাদের সব বাবার মধ্যেই এক অদম্য শক্তি রয়েছে। আমি এই জন্মভূমিকে সালাম জানাই। আজ কোনো সাধারণ দিন নয়; আমাদের জীবন থেকে একটি দিন কমে যাওয়ার দিন। বিষয়টি বুঝতে পেরেছেন? আল্লাহ সত্যিই সদয় ছিলেন।’সেলিম খানের চিত্রনাট্য-সংগ্রাম ও সাফল্যহিন্দি সিনেমার ইতিহাসে চিত্রনাট্যকার জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে ইতিহাস গড়েছিলেন সেলিম খান। ‘সেলিম-জাভেদ’ জুটি নামে পরিচিত এই দুই প্রবাদপ্রতিম লেখক সত্তর দশকে ‘জাঞ্জির’, ‘দিওয়ার’ এবং ‘শোলে’-র মতো কালজয়ী সব চলচ্চিত্র উপহার দিয়েছিলেন।আশির দশকের শুরুর দিকে তাদের এই জনপ্রিয় জুটির পথচলা শেষ হয়। এরপর তারা আলাদাভাবেই নিজস্ব ক্যারিয়ার এগিয়ে নিয়ে যান। প্রখ্যাত এই চিত্রনাট্যকার একই সঙ্গে তিন অভিনেতা—সালমান খান, আরবাজ খান ও সোহেল খানের বাবা।সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর ৯ নম্বর সিজনে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান। সেখানে তিনি নিজের ভবিষ্যৎ পরিবার ও সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।আবেগ ভাগ করে নেওয়ার মতো জীবনের একজন সঙ্গী থাকা প্রসঙ্গে কথা বলার সময় সালমান জানান, ‘আমিও ভবিষ্যতের কোনো এক সময়ে সন্তান নিতে চাই।’
২ দিন আগে
সিনেমায় অভিনয়ের পাশাপাশি মানবিক কাজের হাত বাড়িয়ে দিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। আসন্ন সিনেমা ‘রানা বালি’ মুক্তির আগে অভিনব এক উদ্যোগ নিয়েছেন এই অভিনেত্রী। একযোগে ৪০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আগামী এক বছর ধরে প্রতি তিন মাস অন্তর ওই পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য খরচের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির খবর ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী নিজেই।ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে রাশমিকা জানান, আসন্ন ছবি ‘রানা বালি’-তে তার অভিনীত চরিত্র ‘জায়াম্মা’-র সঙ্গে বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। বিশেষ করে মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ বা ইচ্ছা তাদের দুজনের মধ্যেই একরকম।নিজের এই উদ্যোগ জনসমক্ষে আনার পেছনের কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী লেখেন, ‘আপনারা আমাকে যে ভালোবাসা দেন, তার বিনিময়ে আমি সবসময় এমন কিছু না কিছু করার চেষ্টা করি। তবে এতদিন এগুলো একান্ত গোপনেই রাখতাম। ভাবতাম, আমি, আমার টিম আর অল্প কিছু মানুষ জানলেই তো যথেষ্ট। কিন্তু এবার আমি বিষয়টি প্রকাশ্যে আনছি এই ভেবে যে, যদি এটি আমার প্রিয় ভক্তদের কাউকে এমন ভালো কাজ করতে অনুপ্রাণিত করতে পারে, তবে আমি অত্যন্ত খুশি হবো’।অভিনেত্রী জানান, এই সহায়তার মাধ্যমে ওই পরিবারগুলোকে প্রতিবার তিন মাস করে খাদ্যসামগ্রী দেওয়া হবে। এর ফলে ওই পরিবারগুলো নিত্যপণ্যের খরচের টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও ভালোভাবে সাজাতে পারবে।ভক্তদের উদ্দেশে ছোট ছোট ভালো কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছোট একটি সদয় কাজও মানুষের জীবন বদলে দিতে পারে, আর এর জন্য সেটি বিশাল কিছু হতে হবে না। চলুন, আমরা সবাই ছোট কিছু দিয়েই শুরু করি!’নিজের কর্মজীবন ও সংগ্রামের কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, এই পরিবারগুলোর মুখে হাসি ফোটার দৃশ্যই তার এত বছরের সব কষ্ট সার্থক করে তুলেছে।‘বিশ্বাস করুন, এই মানুষগুলোর মুখের হাসিই আমার গত কয়েক বছরের কর্মজীবনের প্রতিটি ঘুমহীন রাত, আঘাত, সংগ্রাম, কষ্ট এবং চোখের পানির মূল্য ফিরিয়ে দেয়। এটি একেবারেই অমূল্য’, যোগ করেন তিনি।এই উদ্যোগের অংশ হিসেবে তিনি কোন কোন খাদ্যসামগ্রী দান করবেন, তার একটি তালিকাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
২ দিন আগে
শুটিং সেটের রসায়ন কি বাস্তব জীবনেও প্রভাব ফেলেছে? নাকি তারকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে নতুন গল্প? অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে শোবিজপাড়ায় এখন এমনই নানা আলোচনা। একদিকে ‘রকস্টার’ সিনেমায় তার অভিনয়, অন্যদিকে স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছড়ানো গুঞ্জন- সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে এই অভিনেত্রী।চলতি বছরে মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’ দিয়ে বড় পর্দায় নতুনভাবে নজর কাড়েন সাবিলা নূর। সিনেমার রাজকীয় ক্যানভাস এবং জমকালো দৃশ্য ধারণের পেছনে বড় ভূমিকা ছিল এর ডিওপি আবদুল মামুনের (ডিরেক্টর অব ফটোগ্রাফি)।শোবিজ সংশ্লিষ্ট কিছু সূত্রের দাবি, সিনেমার শুটিং সেট থেকেই নাকি সাবিলার সঙ্গে ডিওপি আব্দুল মামুনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় সময়ের সাথে সাথে গভীর প্রেমে রূপ নিয়েছে বলে খবর।সূত্র বলছে, এই নতুন সম্পর্কের জের ধরেই নাকি সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। দীর্ঘদিন ধরে বেশ সুখেই সংসার করছিলেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই ডিওপির সঙ্গে নাম জড়ানোর পর থেকেই স্বামী ও পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। অনেক দিন ধরেই স্বামী নেহালের সঙ্গে বর্তমানে আলাদা থাকছেন সাবিলা! তাদের দূরত্ব বিচ্ছেদের দিকে আগাচ্ছে বলে জানা গেছে।এদিকে অভিনেতা শাকিব খানের সঙ্গে সাবিলার সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা দেখা যাচ্ছে। ‘রকস্টার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সুবাদে তাদের নাম জড়ানো হলেও, পেশাগত সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্কের নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। শাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায় এ বিষয়ে তার বক্তব্যও পাওয়া যায়নি। তবে নায়কের ঘনিষ্ঠজনরা বলছেন, শাকিব খানের সঙ্গে সাবিলার পেশার সম্পর্কের বাইরে কিছু নেই৷ অনেকেই ফেসবুকে মনগড়া গল্প সাজাচ্ছেন, যার কোনো ভিত্তি নেই। মূলত জিওপি মামুনের সঙ্গে প্রেমের কারণে ভাঙছে সাবিলার ৭ বছরের ভালোবাসার সংসার।সব মিলিয়ে ‘রকস্টার’ যেন পর্দার বাইরেও আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে। সিনেমাটির দৃশ্যায়ন, অভিনয় কিংবা গল্পের বাইরে এখন আলোচনায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। তবে তারকাদের ঘিরে এমন আলোচনা নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসমর্থিত দাবি ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা নানা ব্যাখ্যা ও নতুন গল্পের জন্ম দেয়। আর সেখান থেকেই কখনো তৈরি হয় সম্পর্কের গুঞ্জন, কখনো বিচ্ছেদের খবর।উল্লেখ্য, ২০১৯ সালে ভালোবেসে ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক প্রেমে গড়ায়, পরে তারা সংসার শুরু করেন। বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের মাধ্যমে ২০১৪ সালে শোবিজে যাত্রা শুরু করেন সাবিলা। পরে নাটকে নিয়মিত অভিনয় করে পরিচিতি পান। এরপর চলচ্চিত্রেও অভিষেক হয় তার। শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় আলোচনায় আসেন এই অভিনেত্রী।সাবিলার সংসার নিয়ে ছড়ানো গুঞ্জনের অবসান ঘটবে কি না, তা সময়ই বলে দেবে। তবে সংশ্লিষ্টদের বক্তব্য কিংবা নির্ভরযোগ্য তথ্য সামনে না আসা পর্যন্ত এসব আলোচনাকে নিশ্চিত খবর হিসেবে দেখার সুযোগ নেই।
৩ দিন আগে
শাহরুখ খান অভিনীত অ্যাকশন থ্রিলার ‘কিং’ সিনেমা মুক্তির আর মাত্র দুই মাস বাকি। ছবিটির কাজও প্রায় শেষের পথে। সম্প্রতি মুম্বাইয়ের গোরেগাঁওয়ে শুরু হয়েছে শেষ ধাপের শুটিং। এই পর্বে শাহরুখের অ্যাকশন দৃশ্যের পাশাপাশি তার মেয়ে সুহানা খানের একটি নতুন গানের শুটিং করবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর রোববার থেকে ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা নতুন করে কাজ শুরু করেন। ১২ অক্টোবর মুম্বাইয়ের আন্ধেরি ইস্টের একটি স্টুডিওতে শাহরুখকে নিয়ে অ্যাকশন দৃশ্যের ধারণ শুরু হয়। অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে এসব দৃশ্যের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর নতুন যুক্ত হওয়া গানটির চিত্রগ্রহণে মনোযোগ দেবেন পরিচালক।‘কিং’ সিনেমায় সুহানা খানের নাচের দক্ষতা ফুটিয়ে তুলতে একটি বিশেষ গানের আয়োজন করা হয়েছে। মুম্বাইয়ের ফিল্ম সিটিতে বিশাল সেট তৈরি করে এর শুটিং করা হবে। গানটির কোরিওগ্রাফিতে থাকছেন পীযূষ ভগত ও শাজিয়া সামজি।একদিকে শুটিংয়ের শেষ পর্বের ব্যস্ততা, অন্যদিকে একই সঙ্গে ভিজ্যুয়াল ইফেক্টসের কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছে প্রযোজনা সংস্থা। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।শাহরুখ খান ও সুহানা খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও জয়দীপ আহলাওয়াত।সূত্র: মিড ডে
৪ দিন আগে